চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: সাউথ কোরিয়ায় বাড়তি সতর্কতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে সাউথ কোরিয়ায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। চীন এবং জাপানের ওই প্রমোদতরীর বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেশটিতেই। তাই সেখানে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

বৃহস্পতিবার প্রাণ হারানো ওই ব্যক্তি দীর্ঘদিন মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। তার পাশাপাশি সেখানে আরো ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

সাউথ কোরিয়ায় নতুন করে ৫২ জন সংক্রমণ হওয়ায়, আক্রান্তের সংখ্যা দেড় শ’ ছাড়িয়েছে। এর আগে এই রোগে ৫৩ জন আক্রান্তের কথা জানিয়েছিলো দেশটি।

দেশটির দুটি শহর দায়েগু ও চেওংডোকে ‘স্পেশাল কেয়ার জোনস’ ঘোষণা করা হয়েছে।

এমনকি দেশটির বেশ কিছু সৈন্যও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মিলিটারী লক ডাউন করা হয়েছে।  প্রস্তুত করা হচ্ছে মেডিকেল বেড, যন্ত্রপাতি ও স্বাস্থ্যকর্মীদের। বেশ কিছু কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হয়েছে।

চীন এবং জাপানের সেই প্রমোদতরীর বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা সাউথ কোরিয়াতেই। চীনের বাইরে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০০০ জন।

ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২,২৩৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭৫ হাজারের বেশি।

জাপানের ইয়োকোহামা বন্দরের প্রমোদতরী ছেড়ে দেশে ফিরে আক্রান্ত হয়েছেন ১১ মার্কিনী ও ২ অস্ট্রেলিয়ান নাগরিক। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইরানের সাথে তিন দিনের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরাক।

ট্যাগ: করোনা ভাইরাসকোভিড নাইন্টিনকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃহস্পতিবার বিকেলে মুক্তির সিদ্ধান্ত, শুক্রবার মুক্তি!

পরবর্তী

কন্যা সন্তানের মা হলেন শিল্পা শেঠি

পরবর্তী

কন্যা সন্তানের মা হলেন শিল্পা শেঠি

জাপানে শহীদ দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT