চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস: বিশ্ব মহামারী ঘোষণা হতে পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনের বাইরে ২৮টি দেশে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দ্রুত ছড়িয়ে পড়ায় করোনা ভাইরাসকে বিশ্ব মহামারী ঘোষণার চিন্তা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

এরই মধ্যে এর সংক্রমণ যেভাবে ছড়িয়েছে, তা এখন বিশ্ব মহামারী ঘোষণার প্রথম ধাপেই আছে। কোনো সংক্রমণকে বিশ্ব মহামারী ঘোষণা করার আগে কিছু ধাপ আছে।

করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে। ফলে এটি চীনের আশে-পাশের দেশগুলোসহ বহু দূরের দেশেও ছড়িয়েছে। যদি বিশ্বের নানা অঞ্চলে বহু মানুষের মধ্যে এটির বিস্তার অব্যাহত থাকে, তাহলে অবিলম্বে এটিকে তখন ‘বিশ্ব মহামারী’ ঘোষণা করতে হবে।

Banglabid

তবে এরই মধ্যে কোভিড-১৯ ভাইরাসটি চীন ছাড়াও সাউথ কোরিয়া, ইটালি এবং ইরানে ছড়িয়ে পড়েছে। যা একটি রোগকে মহামারী হিসেবে চিহ্নিত করা যায়। তবে ভয়াবহ এই ভাইরাসটির এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন তৈরি হয়নি।

এই ভাইরাসে শুধু চীনেই প্রাণ হারিয়েছেন প্রায় ২৬০০ মানুষ। রোববার দেশটিতে আরো ৯৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ১২০০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৭৭ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইরান ছাড়াও সোমবার আফগানিস্তান, কুয়েত এবং বাহারানেও করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তারা সবাই ইরান থেকে এই দেশগুলোতে প্রবেশ করেছিলেন।

Reneta

ডব্লিউএইচও প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরিবাইসাস সর্তক করে দিয়ে বলেন, ‘কোভিড-১৯ যেভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি মোকাবেলা করার সুযোগ সংকীর্ণ হয়ে আসছে।’

যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল হান্টার বলেন, আশঙ্কাজনকভাবে ভাইরাসটি চীনের বাইরে ছড়িয়ে পড়ায় বিষয়টা বেশ উদ্বেগজনক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীনবিশ্ব মহামারীবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিকের তিনটা ডাবল সেঞ্চুরি হয়ে গেল

পরবর্তী

মোদি দুর্দান্ত মানুষ, সবাই তাকে ভালোবাসে: ট্রাম্প

পরবর্তী

মোদি দুর্দান্ত মানুষ, সবাই তাকে ভালোবাসে: ট্রাম্প

গুগল ক্রোম

গুগল ক্রোমের নতুন ফিচারে নিরাপত্তা ঝুঁকি

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT