চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস নিয়ে জরুরি সতর্কতা প্রয়োজন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:২৯ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

চীনে আরও ১৩৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। তবে নতুন রোগীর সংখ্যা আরও কমে আসায় ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আশা দেখছেন চীনা চিকিৎসকরা। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে: গত ডিসেম্বরের শেষে নতুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর মঙ্গলবারই প্রথম নতুন রোগীর চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা ছিল বেশি।

আরেকটি উদ্বেগজনক সংবাদ হলো: সিঙ্গাপুরে বাংলাদেশি এক রোগির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ৩৯ বছর বয়স্ক ঐ রোগীর দেহে কোনো ওষুধ আর কাজ করছে না। পররাষ্ট্রমন্ত্রী আজ এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী আরও জানান: ১৩ দিন যাবৎ তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। কিন্তু গতকাল থেকে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। সাড়া না দেওয়ায় সিঙ্গাপুর যথেষ্ট উদ্বিগ্ন। আমরাও এই সংবাদে উদ্বেগ প্রকাশ করছি। আশা করি এটা নিয়ে বাংলাদেশিদের ভেতর করোনা ভাইরাস নিয়ে যেনো কোনো আতঙ্ক কাজ না করে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, দেশটির মূল ভূখণ্ডে আরও ১ হাজার ৭৪৯ জনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৮২৪ জন। সব মিলিয়ে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ১৮৫ জনে। আর অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করো ভাইরাস নিয়ে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু সে বিষয়ে এখন পর্যন্ত সরকারিভাবে কিছু বলা হয়নি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে বলতে চাই সরকারকে এ ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে এবং জনগনকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন জেলা পর্যায়ে উদ্যোগ নিতে হবে। আমরা এমন আশঙ্কায় থাকতে চাই না যে বাংলাদেশে এই ভাইরাস আক্রমণ করে কোনো মহাবিপর্যয় ঘটে যাক।

করোনা ভাইরাস এখন শুধু চীনের সমস্যা নয় এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ফলে আমাদের মত অপ্রতুল চিকিৎসা কেন্দ্রের দেশে যদি অতিরিক্ত সতর্কতার সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে, তবে বিপর্যয় ঘটার আশংকা থেকেই যায়। আমরা আশা করছি সরকার ইতিমধ্যে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসচীনবাংলাদেশসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT