চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস ছড়ানোর গতি খুবই দ্রুত: শি জিনপিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার গতি দ্রুত

চীনের মরণব্যাধি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার গতি খুবই দ্রুত বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চান্দ্র নববর্ষ উৎসব ও সরকারি ছুটি বিষয়ে বিশেষ সরকারি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চীন ‘ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে’ বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।

বৈঠকে দেশটিতে সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ও চিকিৎসা সেবা বাড়ানোসহ নেয়া হয়েছে নানা পদক্ষেপ। বাতিল করা হয়েছে চান্দ্রবর্ষ উদযাপনের সব আয়োজন।

প্রাণঘাতী এ রোগে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪২ জনে। আক্রান্ত হয়েছে অন্তত দেড় হাজার মানুষ।

চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। চীনের ইউহানে প্রথম ধরার পর থেকে এ পর্যন্ত মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সৌদি আরবসহ ১২টি দেশে করোনা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে।

ভাইরাসে আক্রান্ত হয়েছে পাশ্ববর্তী দেশ নেপাল। ঝুঁকিতে থাকা প্রতিবেশী দেশ ভারতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনকে শনাক্ত করা হয়েছে।

যুক্তরাজ্যের একদল গবেষক আশঙ্কা প্রকাশ করেছেন, চীন সম্ভবত ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারবে না।করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার গতি দ্রুত

তবে চীনের পক্ষ থেকে সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। আক্রান্ত বেশকিছু শহরের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোববার থেকে ভাইরাস সংক্রমণের উৎপত্তিস্থল ইউহান থেকে অন্যান্য স্থানে ব্যক্তিগত যানবাহন চলাচল নিষিদ্ধ করে দেয়া হয়েছে।

নতুন ‘মূষিকবর্ষ’ উপলক্ষে উৎসবের আয়োজন চীনের বিভিন্ন শহরে বাতিল করে দেয়া হলেও ইতোমধ্যে সেখানে দেশিবিদেশি পর্যটকরা রয়েছেন। এজন্য বিভিন্ন স্থানে তাদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে এবং জ্বরসহ রোগের অন্যান্য লক্ষণ রয়েছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।

চীনের হুবেই প্রদেশে ইতোমধ্যে বিশেষজ্ঞ সামরিক মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। এ প্রদেশেই ইউহান শহরটি অবস্থিত।করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার গতি দ্রুত

চীনের অন্যতম জাতীয় দৈনিক পিপল’স ডেইলি জানিয়েছে, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইতোমধ্যে এক হাজার শয্যাবিশিষ্ট জরুরি হাসপাতালের নির্মাণকাজ চলছে। দ্বিতীয় আরেকটি একই ধরনের হাসপাতাল নির্মাণ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয়েছে, যেটিতে একসঙ্গে ১৩শ’ জনের চিকিৎসা করা সম্ভব হবে।

সাধারণ জ্বর-কাশি উপসর্গ দেখা দিলেও নতুন আতঙ্ক করোনা ভাইরাস ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায় আক্রান্তকে। চলমান পরিস্থিতিতে চীনে দেশটিতে বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করা হয়েছে। হটলাইনের নম্বর: ৮৬-১৭৮০১১১৬০০৫।

ট্যাগ: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাসশি জিনপিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ

পরবর্তী

সৌদিতে অবৈধ অবস্থানকারীদের দেশে ফেরার বিশেষ সুযোগ

পরবর্তী
সৌদি আরবে

সৌদিতে অবৈধ অবস্থানকারীদের দেশে ফেরার বিশেষ সুযোগ

নজরুল

সৌদি আরবে নজরুল একাডেমির কার্যক্রম শুরু

সর্বশেষ

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ছবি: সংগৃহীত।

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান

আগস্ট ৩১, ২০২৬

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT