চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: বৈশ্বিক সতর্কতায় আমাদের কর্তব্য

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৩ অপরাহ্ণ ১২, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A
করোনা

মারি ও মড়কের ইতিহাস বিশ্বে বিরল কোনো ঘটনা নয়। তবু মানবজাতি নিজেকে এত সভ্যতর উন্নতর বলে দাবি করেও শেষ পর্যন্ত এখনও প্রাকৃতিক বিপর্যয়ে বেসামাল। অতীতের মহামারিগুলোর প্রতিষেধক আবিষ্কার করে মানব সভ্যতা ঠিকই এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করোনা বিপর্যয় বিশ্বসভ্যতাকে নতুন চ্যলেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই ভাইরাস ইতিমধ্যে বিশ্বব্যাপী কাঁপন তুলেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাদুর্ভাব ঘটা এই করোনা ভাইরাস ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ ভাইরাস যুক্তরাষ্ট্র ছাড়াও বলিভিয়া, হন্ডুরাস, তুরস্কের মতো নতুন দেশে ছড়িয়েছে। ইন্দোনেশিয়া, বুলগেরিয়া ও সুইডেনে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। জন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস থেকে সেরে উঠেছেন ৬৬ হাজারের বেশি মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১১৪টি দেশে ১ লাখ ১৮ হাজার ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ২৯১ জন। করোনা ভাইরাস ঠেকাতে দেশগুলোকে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছে সংস্থাটি। গতকাল বুধবার ডব্লিউএইচওর প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন: আমরা সতর্কঘণ্টা জোরে ও স্পষ্ট করে বাজিয়ে চলছি।

আমরা মনে করি, বিশ্বব্যাপী এই মহামারির সতর্কতার সঙ্গে সঙ্গে আমাদেরও নিতে হবে কার্যকরী পদক্ষেপ। যদিও দেশে তিনজন সন্দেহভাজনের দেহে কারও পজিটিভ পাওয়া যায়নি। তবু এই তৃপ্তি নিয়ে আমরা বসে থাকতে পারি না। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ দেশ বলে এখানে সংক্রমণ খুব দ্রুতই বিস্তার লাভ করার শঙ্কা রয়েছে। ফলে এখানে অধিক সতর্কতার সঙ্গে জনগণকে সচেতন রাখতে হবে।

এই ভাইরাস প্রতিরোধকারী চিকিৎসা সরঞ্জাম মানুষের হাতের কাছে যেন সুলভ থাকে সেই ব্যবস্থা নিতে হবে। অসৎ ব্যবসায়ীদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল, আরও কর্মতৎপর দেখতে চাই। অহেতুক গুজব বা ভীতি ঠেকাতে সরকারকে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। নতুবা এই বৈশ্বিক দুর্দিনে আমরা ভয়ংকর এক বিপর্যয় ঠেকাতে ব্যর্থ হবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT