চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সঙ্কটে একজোটে কাজ করছে বিদ্যানন্দ ও সুহানা-আনিস ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৪, মে ২০২০
বাংলাদেশ
A A

কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মোট ২২,০০০ পরিবারকে সাহায্য প্রদানের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনকে ১ কোটি ৫ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করেছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন (এসএএএফ)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুহানা অ্যন্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের আর্থিক এই সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার প্রায় ২২,০০০টি পরিবারের কাছে ইতিমধ্যে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পৌঁছে দেবে। বিদ্যানন্দের মাধ্যমে বাংলাদেশ সামরিক বাহিনী, বিজিবি এবং স্থানীয় সংস্থাগুলোর সহায়তায় এই সংকটকালীন সময়ে প্রতি পরিবারের কাছে মোট ৩ বেলার এই সহযোগিতা পৌঁছে দেবে এসএএএফ। সহযোগিতার এই অর্থের শতকরা ৯০ শতাংশ বিতরণ করা হবে ঢাকার বাইরে, যেখানে থাকবে চাল, ডাল, তেল, আটা, লবণ, সুজি ইত্যাদি।

সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি আনিস আহমেদ বলেন- “বর্তমানে দ্বিধাগ্রস্ত, অসহায় এবং আমাদের সবার কাছ থেকে সর্বদিক দিয়ে সহযোগিতাপ্রার্থী দেশের বড় একটি অংশকে সহায়তা প্রদানের এই কার্যক্রমে বিদ্যানন্দের সাথে একত্রিত হয়ে যুক্ত হওয়ার সুযোগটি আমাদের প্রতিষ্ঠানের জন্য অসম্ভব আবেগপূর্ণ একটি ঘটনা।“

বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ বলেন, “অর্থকষ্টে যখন হোঁচট খাওয়ার দশা, তখনই এগিয়ে আসেন সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন। বিশেষ করে, সারাদেশে পৌঁছানোর মতো বড় অনুদান আমাদের তখনো কাছে আসে নি। সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের বদৌলতে আমরা ২২,০০০ অভুক্ত পরিবারের মাঝে খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আশা করি এই রমজানেও তারা ঈদের আনন্দ পৌঁছে দিবেন আরো অনেক পরিবারের কাছে।

তবে বিদ্যানন্দের সাথে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের এই পথচলা আজকের নয়। ২০১৯ সালে বিদ্যানন্দের সাথে যুক্ত হয়ে একে একে রাজবাড়ী, রুমা, বান্দরবান এবং রামুতে অবস্থিত চারটি অনাথালয়ে শিশুদের খাদ্যসংস্থান নিশ্চিত করার দায়িত্ব নেয় এসএএএফ। বর্তমানেও বিভিন্ন প্রকল্পে একজোট হয়ে কাজ করছে এই দুটি সংস্থা।

ট্যাগ: করোনাভাইরাসবিদ্যানন্দ ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাদ্যদ্রব্যের পাশাপাশি দুঃস্থদের নগদ অর্থও প্রয়োজন

পরবর্তী

করোনাভাইরাস: দেশে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: দেশে শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

সাহরি ও ইফতার

সর্বশেষ

ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT