চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: বাংলালিংক থেকে হটলাইনে বিনামূল্যে ফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১০, মার্চ ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক দেশে করোনা ভাইরাস প্রতিরোধের ব্যবস্থাকে আরও কার্যকর করতে তাদের গ্রাহকদের আইইডিসিআর-এর হটলাইনে বিনামূল্যে ফোনকলের সুবিধা দিয়েছে।

করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে বা এ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর হটলাইন নম্বরে (০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫) বাংলালিংকের সব গ্রাহক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিনামূল্যে কল করতে পারবেন।

এছাড়াও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রীদের আইভিআর ভিত্তিক সার্ভে ব্যবস্থার উন্নয়নে আইইডিসিআর-কে সহায়তা করছে বাংলালিংক।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব একটি বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০০টিরও বেশি দেশ।

করোনা ভাইরাসের সম্ভাব্য প্রভাব বিবেচনা করে ইতোমধ্যেই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। সম্প্রতি বাংলাদেশে কয়েকজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদার করেছে।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, ‘একটি সামাজিক দায়বদ্ধ কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আমরা করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এছাড়া আমাদের অবস্থান থেকে এর প্রাদুর্ভাব রোধে সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করছি আমরা।’

Reneta

‘আমাদের গ্রাহকরা যাতে আরও সহজে হটলাইন সেবা গ্রহণ করে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারে সেজন্য আমরা তাদেরকে এই সেবা বিনামূল্যে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত প্রচেষ্টা অচিরেই সফলতার সাথে এই প্রাদুর্ভাবকে প্রতিহত করতে সফল হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবাংলালিংকবাংলালিংক গ্রাহক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬

বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT