চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: ফরিদপুরে জনসমাগম এড়াতে বিধিনিষেধ আরোপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২০
- সেমি লিড, জনপদ, ফরিদপুর
A A

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কিছু বিধিনিষেধ আরোপ করেছে ফরিদপুর জেলা প্রশাসন।

সোমবার ফরিদপুর জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব বিধিনিষেধ মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাপ্তাহিক সব হাট (পশুর হাটসহ), আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল, ভ্রাম্যমাণ ফাস্ট ফুড, স্ট্রিট ফুড ও চা-এর দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সব কিছু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে খাদ্যদ্রব্যের পাইকারি বাজার/মার্কেট দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকানপাট (মাছ-মাংসের দোকানসহ), খাদ্য সামগ্রী, ওষুধ, কাঁচাবাজার, খাবারের হোটেল, চিকিৎসা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে। তবে এসব স্থানে কেনাকাটার সময় নিরাপদ দূরত্ব (১ মিটার) বজায় রাখতে হবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। করোনার কোনও কোনও উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা/উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Reneta

নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT