চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা প্রাণ নিলো ইউরোপের একমাত্র ‘কৃষ্ণাঙ্গ’ ফুটবল সভাপতির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ০১, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফরাসি ফুটবল ক্লাব মার্শেইয়ের সাবেক সভাপতি পেপে দিউফ। ৬৮ বছর বয়সী সাবেক এ সাংবাদিক-সংগঠকের মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে।

আফ্রিকান দেশ চাদে জন্ম নেয়া দিউফের ফ্রান্স ও সেনেগালিজ নাগরিকত্ব আছে। ২০০৫ থেকে ২০০৯ সালে মার্শেইয়ের দায়িত্ব নিয়ে ধীরে ধীরে ক্লাবটিকে সেরার কাতারে গড়ে তোলেন দিউফ। তার দায়িত্ব ছাড়ার পরের বছরই লিগ ওয়ান শিরোপা জেতে মার্শেই।

বেশ বৈচিত্র্যময় জীবন দিউফের। ১৮ বছর বয়সে মার্শেইতে চলে আসার পর সেনাবাহিনীতে যোগ দেন। সেখানে বেশিদিন থাকা হয়নি। সেনাবাহিনী ছেড়ে পড়ালেখা শেষে জড়ান সাংবাদিকতায়, ছিলেন ফুটবল এজেন্টও। তার হাত ধরেই ইউরোপিয়ান ফুটবলে উত্থান ঘটে দিদিয়ের দ্রগবার। ২০০৩-০৪ সালে ফরাসি ক্লাবটির হয়ে মাঠ মাতিয়েছেন আইভরি কোস্টের সাবেক ফরোয়ার্ড।

দিউফ এরপর দায়িত্ব নেন মার্শেইয়ের। দায়িত্ব পালন করার সময় তাকে বেশ সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২০০৮ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইউরোপিয়ান শীর্ষ পর্যায়ে একমাত্র কৃষ্ণাঙ্গ সভাপতি হওয়ায় তাকে নানা ঝামেলা পোহাতে হয়।

সব ঝামেলা সয়ে ঠিকই গড়ে তুলেছিলেন ক্লাবকে। তার গড়া দলই পিএসজি, মোনাকোর মতো ক্লাবকে পেছনে ফেলে ২০১০ সালে লিগ শিরোপা জেতে।

সেনেগালে থাকা অবস্থায় তার দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ার পর সেখানে এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফ্রান্সের নিসে আসতে চেয়েছিলেন। তার অসুস্থতার কথা চিন্তা করে সেনেগালেই থাকার পরামর্শ দেয়া হয়। সেখানে মৃত্যুবরণ করলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসমার্শেইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT