চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা পরীক্ষা নিয়ে এখনও কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

বিদেশগামীদের করোনা পরীক্ষা নিয়ে এখনও কিছুটা বিভ্রান্তি রয়েছে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিদেশগামীদের করোনা পরীক্ষা নিয়ে এখনো কিছুটা বিভ্রান্তি রয়ে গেছে। অনেকেই টিকেট জমা দিয়ে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে নমুনা দিচ্ছে পরীক্ষার জন্য, আবার কেউ কেউ ২৪ ঘণ্টা আগে রিপোর্ট পাচ্ছে, কেউ পাচ্ছে না।

তাই বিদেশগামীদের ভোগান্তি কমাতে একটি যৌক্তিক সময় নির্ধারণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Banglabid

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসময় বিএনপির সমালোচনা করে বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রম বিএনপি না দেখলেও দেশের মানুষ দেখছে এবং উপকৃত হচ্ছে।

তিনি বলেন, দেশের ৩১টি জেলায় বন্যার্তদের সহায়তায় ১ হাজার ৬০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এসব আশ্রয় কেন্দ্রে প্রায় ৯০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগও দুর্গত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

Reneta

এসময় তিনি প্রতিটি বিষয়ে সরকারের সমালোচনা আর মিথ্যাচার করা বিএনপি”র চিরায়ত ঐতিহ্য বলে মন্তব্য করেন।

এবারের বন্যা নাকি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির ফল বিএনপির মহাসচিবের এমন অদ্ভুত বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দূর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় রীভা গাঙ্গুলি দাশ বলেন বাংলাদেশ -ভারত সম্পর্ক অতীতের যে কোন সময়ের চেয়ে এখন অধিকতর উঞ্চ, সৌহার্দ্যপূর্ণ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে এবং সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ এগিয়ে নিতে ভারতের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT