তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শুক্রবার রাত থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তথ্যমন্ত্রীর দপ্তরের জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তিনি শারিরীকভাবে সুস্থ আছেন। নিজের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন ড. হাছান মাহমুদ।







