চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ে কতটা সতর্ক বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৭ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে বিশ্বজুড়ে। সারা পৃথিবীতে এই ভাইরাস মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। উন্নত বিশ্ব থেকে শুরু করে সব দেশেই এর প্রাদুর্ভাব সমানতালে। মানব সভ্যতার ইতিহাস এক চরম সংকটে পতিত এই দুর্যোগের কারণে। কিন্তু আমাদের মত দেশে এই রোগের চিকিৎসা বা এই সংক্রমণ প্রতিরোধে কি যথেষ্ট প্রস্তুতি আছে? সরকারকে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জনগনকে সচেতন করতে হবে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে, চীনের বাইরে আক্রান্তের সঙ্গে মৃত্যু বাড়ছে আরও দ্রুত গতিতে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার দেশটির মূল ভূখণ্ডে আরও ৩১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে। কিন্তু চীনের বাইরে বিভিন্ন দেশ থেকে এসেছে আরও ৫২ জনের মৃত্যুর খবর।
ইটালিতে মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জন হওয়ার পর সব স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। ক্যালিফোর্নিয়ায় রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

প্রাণঘাতী করোনায় ইরানে মৃতের সংখ্যা ৯২। জাপানে বুধবার এক দিনে সবচেয়ে বেশি নতুন রোগীর সন্ধান মিলেছে। মৃতের সংখ্যা ১২। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৩৫ এবং দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ছয় হাজারের কাছাকাছি। সব মিলিয়ে বিশ্বের ৭৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস, আক্রান্তের সংখ্যা পৌঁছে প্রায় ৯৫ হাজারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাঁচ দিন আগে তাদের সতর্কতার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলেও এখনই বৈশ্বিক প্রাদুর্ভাব বা ‘গ্লোবাল প্যানডেমিক’ বলছে না। তবে করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বাড়তে থাকায় ফেইস মাস্ক, গ্লাভস আর প্রোটেকটিভ গাউনের মতো সুরক্ষা উপকরণের সঙ্কটের বিষয়ে সতর্ক করেছে ডব্লিউএইচও।

নভেল করোনা ভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। এর লক্ষণ শুরু হয় জ্বর দিয়ে, সঙ্গে থাকতে পারে সর্দি, শুকনো কাশি, মাথাব্যথা, গলাব্যথা ও শরীর ব্যথা। সপ্তাহখানেকের মধ্যে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। উপসর্গগুলো হয় অনেকটা নিউমোনিয়ার মত।

আমরা মনে করি, সারা বিশ্বের মত আমরাও নিরাপদ নই। সুতরাং এখন আমাদের প্রয়োজন যদি এই রোগ বাংলাদেশে ছড়িয়ে পড়ে তবে তা দ্রুততার সঙ্গে প্রতিহত করার প্রস্তুতি। সরকার ও সংশ্লিষ্ট মহলকে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। জনগণ যেন অহেতুক আতংকে না ভোগে আর আক্রান্ত হলে যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবাংলাদেশভাইরাসসম্পাদকীয়স্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT