চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা থেকে সেরে উঠা ব্যক্তির হাসপাতাল বিল ১.১ মিলিয়ন ডলার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ১৪, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহামারী করোনাভাইরাসে প্রায় মারাই যাচ্ছিলেন তিনি। চিকিৎসকরা ভেবে নেন যে, তিনি আর বাঁচবেন না। এক পর্যায়ে মৃত্যুর এত কাছাকাছি এসে পৌঁছেছিল যে নার্সরা ফোন ধরেছিলেন, যাতে তার স্ত্রী এবং শিশুরা বিদায় জানাতে পারেন।

কিন্তু শেষ পর্যন্ত তিনি বেঁচে যান। ৬২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেন। কিন্তু সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের নিকট থেকে যে ব্যয়ের তালিকা পেলেন তা দেখে বিস্মিত ও দু:খ পেয়েছেন! হাসপাতালের খরচ বাবদ বিল করা হয়েছে মোট ১.১ মিলিয়ন মার্কিন ডলার। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি হাসপাতালে।

৭০ বছর বয়সী মার্কিন নাগরিক মাইকেল ফ্লোর ৪ মার্চ করোনার উপসর্গ নিয়ে যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়ে উঠেন। কিন্তু ১৮১ পৃষ্ঠার একটি বিল ধরিয়ে দেওয়া হয়, যেখানে লেখা- ১,১২২,৫০১.০৪ মার্কিন ডলার- এই কথা ও রোগী নিজেই নিশ্চিত করেন গণমাধ্যমকে।

এনডিটিভি বলছে, এর মধ্যে প্রতিদিন ইনটেনসিভ কেয়ারের রুম বাবদ-৯,৭৩৬ ডলার, ৪২ দিনের জন্য একটি জীবাণুমক্ত কক্ষের জন্য ৪০৯,০০০ ডলার, ২৯ দিনের জন্য ভেন্টিলেটর ব্যবহার বাবদ ৮২,০০০ ডলার এবং দুই দিনের জীবন ঝুঁকিতে থাকার সময় ব্যয় ১০০,০০০ মার্কিন ডলার।

যদিও ফ্লোরকে এই অর্থ নিজ থেকে বহন করতে হবে না। কারণ তিনি মার্কিন সরকার কর্তৃক প্রবীণদের জন্য প্রদত্ত মেডিকেয়ার-সরকারি বীমা প্রোগ্রামের আওতায় পড়েছেন।

তারপরও এই ঘটনার সাক্ষী হয়ে কষ্ট হচ্ছে এই কারণে যে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্বাস্থ্যসেবা, যা দেশের সাধারণ করদাতাদের জন্য অনেক বড় পরিমাণের খরচ! এটা ভেবে তিনি দোষী বোধ করছেন নিজেকে। তিনি মনে করেন এই অর্থ জীবন বাঁচানোর জন্য অনেক বেশি!

Reneta

করোনাভাইরাসের সময় দেশের অর্থনীতি সচল রাখতে কংগ্রেস কর্তৃক বিশাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল ও বেসরকারি বীমা সংস্থাগুলো কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ১০০ মিলিয়ন ডলার বাজেট নির্ধারণ করেছে!

করোনাভাইরাসে বিশ্বে সর্বাধিক আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২১ লাখ ৪২ হাজার ২২৪ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫২৭ জন মানুষের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো জাতিসংঘ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষা কারিকুলামে আসছে বড় পরিবর্তন’

মে ২০, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

মে ২০, ২০২৬
ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT