চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা টিকার রেজিস্ট্রেশন করা যাবে মাইজিপি অ্যাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ন ০৮, জুলাই ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
‘মাইজিপি’ অ্যাপে জাতীয় টিকাদান কার্যক্রম পরিচালনা পোর্টাল ‘সুরক্ষা’ (https://surokkha.gov.bd/) অন্তর্ভুক্ত করেছে গ্রামীণফোন।
এর ফলে এখন মাইজিপি ব্যবহারকারীরা কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করতে বাংলাদেশ সরকার অনুমোদিত এ পোর্টালটি সহজেই ব্যবহার করতে পারবেন।
মাইজিপি ব্যবহারকারীরা অ্যাপের ‘হোয়াটস নিউ’ সেকশনে সুরক্ষা পোর্টালে প্রবেশের জন্য নতুন যুক্ত হওয়া কার্ডটি পাবেন। কার্ডটিতে ক্লিক করার পর ব্যবহারকারীদের সরাসরি ‘সুরক্ষা’ পোর্টালের ওয়েবপেইজে নিয়ে যাওয়া হবে, যেখানে তারা জীবন রক্ষাকারী কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে পারবেন।
গ্রামীণফোন মনে করে, এই উদ্যোগটি টিকা নিবন্ধনের সার্বিক প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের প্রয়াসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সুরক্ষা পোর্টালের মাধ্যমে টিকা নিবন্ধনের স্ট্যাটাস আপডেট দেখা যাবে, টিকা কার্ড ও টিকা দেয়ার পরে সনদ সংগ্রহ করা যাবে এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
যে কারণে মাইজিপি’তে সুরক্ষা পোর্টালের সংযোজন, গ্রামীণফোনের গ্রাহকদের এই সঙ্কটকালীন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।
এ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘দীর্ঘমেয়াদে কোভিড-১৯ -এর বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, আর তাই সবার মাঝে ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরিতে আমাদের আরও বেশি জোর দিতে হবে। সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা তুলনামূলক কঠিন একটি কাজ। গ্রামীণফোন এর অফিশিয়াল অ্যাপ মাইজিপি’তে সুরক্ষা পোর্টালকে সংযুক্ত করে বিশাল টিকা কার্যক্রমে ভূমিকা রাখার চেষ্টা করবে।
মাইজিপি অ্যাপের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। একটি মহামারিমুক্ত ভবিষ্যতের প্রত্যাশায়, যা কোভিড টিকার নিবন্ধনকে আরও সহজ করবে। আমরা আশাবাদী, এখন আমাদের ব্যবহারকারীদের জন্য টিকার নিবন্ধন করা আরও সুবিধাজনক হবে। যাদের প্রযুক্তি বিষয়ে বোঝাপড়া একটু কম, তারাও এখন সহজেই মাত্র কয়েকটি ক্লিক করেই টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।’
এমন সময়োপযোগী উদ্যোগ ছাড়াও, প্যাকেজ প্ল্যান, অ্যাকাউন্ট ব্যালেন্স, এফএনএফ, ওয়েলকাম টিউন, মিসড কল অ্যালার্টসহ বিনোদনমূলক বিভিন্ন ফিচার এবং আরও সহজ সমাধান সম্পর্কে গ্রামীণফোন গ্রাহকদের জানাতে ওয়ান-স্টপ সমাধান হিসেবে কাজ করে মাইজিপি। গ্রাহকদের সহজে কানেকশন প্ল্যান এবং বিভিন্ন সময় রিওয়ার্ড ও অন্যান্য সুবিধা উপভোগের ক্ষেত্রে নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে মাইজিপি।
আপনার স্মার্টফোনে মাইজিপি অ্যাপটি ডাউনলোডের জন্য ভিজিট করুন http://mygp.li/spo
Jui  Banner Campaign
ট্যাগ: মাইজিপি অ্যাপসুরক্ষাস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানকে ‘‘টয়লেট পেপারের মতো’’ ব্যবহার করে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র: খাজা আসিফ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই সুপার ওভারের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় সাউথ আফ্রিকার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির  আহ্বায়ক নাহিদ ইসলাম।

আলোচিত প্রার্থী ও ব্যক্তিরা কে কোথায় ভোট দিবেন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট নিয়ে জাতিসংঘ যে বার্তা দিল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT