চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা জেঁকে বসেছে রিয়ালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদে জেঁকে বসেছে করোনা। নতুন আক্রান্ত শনাক্ত ডেভিড ‍আলাবা ও ইসকো। সহকারী কোচসহ মোট ৮ জন সংক্রমিত। স্কোয়াড সাজাতেই হিমশিম খেতে হচ্ছে কার্লো আনচেলত্তিকে।

চলতি মৌসুমে মাঠে দারুণ সময় কাটছে রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগে অগ্রযাত্রা বহাল আছে। লা লিগার শীর্ষে অবস্থান। কোভিড পরিস্থিতি সুখের সেই সময়টা কঠিন করে তুলছে।

রিয়ালের ৬ জন করোনা আক্রান্ত আগে থেকেই। নতুন দুজনসহ সংখ্যাটা এখন ৮ জনে। লুকা মদ্রিচ, মার্সেলো, মার্কো আসেনসিও, রদ্রিগো, আন্দ্রে লুনিন ও সহকারী কোচ ডেভিড আনচেলত্তি সঙ্গে যোগ হলেন আলাবা ও ইসকো। নতুন সংক্রমিতদের ১০ দিনের আইসোলেশনে রাখা হয়েছে।

বুধবার রাতেই ম্যাচ ছিল রিয়ালের। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলা। যেখানে দল সাজাতে হিমশিম খেতে হবে আনচেলত্তিকে। সবশেষ ম্যাচে ৭ তরুণকে সুযোগ দিয়েছিল লস ব্লাঙ্কোসরা। চোটে ছিটকে পড়েছেন দানি কারভাহাল ও দানি সেবায়োসরা। বহিষ্কৃত হয়ে আছেন কাসেমিরো।

এতকিছুর মধ্যে আশার কথা, রাতের ম্যাচ পণ্ড হবে না। করোনা পরিস্থিতি মাথায় রেখে স্কোয়াডে পর্যাপ্ত খেলোয়াড় যোগ করেছে মাদ্রিদিস্তারা। এই ম্যাচ শেষে বড়দিনের ছুটি। ৭দিন কোনো খেলা নেই রিয়ালের। সময়টাতে স্কোয়াডের নিয়মিতরা করোনামুক্ত হয়ে ফিরবেন বলে প্রত্যাশা ক্লাবটির।

লিগে এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে সর্বোচ্চ ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। নতুন বছরের ২ জানুয়ারি গেটাফের বিপক্ষে বড়দিনের ছুটির পরের ম্যাচ তাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিইসকোকরোনাকরোনাভাইরাসরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT