চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ছড়িয়েছে তৈরি পোশাক কারখানায়, আক্রান্ত ১৯১ শ্রমিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ২৯, মে ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তৈরি পোশাক কারখানাগুলোর শ্রমিকদের মধ্যে। এ পর্যন্ত এই ভাইরাসে ৯০টি কারখানার ১৯১ জন পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরহাদ হোসেন বলেন, মোট ৭৬০২টি কারখানার মধ্যে ৯০টি কারখানায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ২৮ মে’র তথ্যানুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ১৯১ জন। তবে শুক্রবারে কতজন আক্রান্ত হয়েছেন এ তথ্য এখনো জানা যায়নি।

শিল্প পুলিশের তথ্যমতে, যে ৯০টি কারখানার ১৯১ শ্রমিক আক্রান্ত হয়েছেন, সেগুলোর মধ্যে বিজিএমইএ সদস্যভুক্ত কারখানা ৪৬টি। এসব কারখানার আক্রান্ত শ্রমিকের সংখ্যা ১০৫ জন। আর বিকেএমইএ’র সদস্য ২১টি কারখানায় আক্রান্ত হয়েছেন ৫৭ জন শ্রমিক। এর বাইরে ইপিজেডগুলোতে অবস্থিত ১০টি কারখানার ১৪ জন ও অন্যান্য ১২টি পোশাক কারখানার ১৩ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বিটিএমএ সদস্য একটি টেক্সটাইল মিলসে দু’জন শ্রমিক আক্রান্ত হয়েছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, পোশাক কারখানাগুলোর মধ্যে ঢাকার আশুলিয়ায় সবচেয়ে বেশি শ্রমিক আক্রান্ত হয়েছেন। এই এলাকার ২৬টি কারখানায় ৬১ জন শ্রমিক আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে ২৩টি কারখানার ৬০ জন শ্রমিক আক্রান্ত হয়েছেন।

এছাড়া চট্টগ্রামে ১৪টি পোশাক কারখানার ১৭ জন শ্রমিক, ময়মনসিংহে ৩টি কারখানার ৪ জন শ্রমিক এবং খুলনায় একটি কারখানার একজন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Reneta

জানা গেছে, তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর উদ্যোগে পোশাক শ্রমিকদের করোনা আক্রন্তের তথ্য সংগ্রহ ও চিকিৎসা দিতে সংগঠনটির কয়েকটি টিম কাজ করছে। তাদের সংগ্রহ করা তথ্যমতে, গত ২৮ এপ্রিল পোশাক কারখানায় প্রথম একজনের করোনা উপসর্গ পাওয়া যায়।

বিজিএমইএর সবশেষ তথ্য অনুযায়ী, সংগঠনটির সদস্যভুক্ত পোশাক কারখানায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১০৩ জন শ্রমিক। এর মধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। বাকি ৮৪ জন এখনও করোনার সাথে লড়ছেন।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, পোশাক শ্রমিকরা করোনায় আক্রান্ত হলে তাদের দ্রুত চিকিৎসা দিতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্ত শ্রমিকের তথ্য পেতে চালু করা হয়েছে হটলাইন। পাশাপাশি চারটি জোন ভাগ করে মনিটরিং করা হচ্ছে। কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে তাকে এবং তার সংস্পর্শে আসা অন্যদেরও ছুটিতে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। বেশি অসুস্থ হলে তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপোশাক কারখানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস – ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব-১৩

পরবর্তী

বন্ধ হোক মানবপাচারের নামে অমানবিক হত্যাযজ্ঞ

পরবর্তী

বন্ধ হোক মানবপাচারের নামে অমানবিক হত্যাযজ্ঞ

ধান শুকানোকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে ভাতিজা নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT