চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা চিকিৎসায় ডিউটি ডাক্তারদের খাবার পৌঁছে দিতে অনন্য উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A

করোনাভাইরাসের চিকিৎসা সেবাদানরত ডিউটি ডাক্তারদের খাবার সময়মতো পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন ঢাকাস্থ কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ডাক্তার সোহানূর রহমান সোহানের আহ্বানে কয়েকজন সমমনা ডাক্তার।

গত ২৭ মার্চ থেকে শুরু হওয়া ওই উদ্যোগে ইতিমধ্যে তিন শতাধিক ডাক্তারের কাছে খাবার পৌঁছে দিয়েছেন, যা প্রতিদিনই ক্রমেই বাড়ছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে ডা. সোহান।

ডা. সোহান বলেন, ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিকালে ছিলেন আমাদের ডাক্তারেরা। সমরে, শান্তিতে, দুর্যোগে, সুখে-অসুখে প্রতিটি মুহুর্তেই জানবাজি রেখে লড়ে গেছে তারা। দেশের বর্তমান পরিস্থিতিতে সবাই ঘরে থাকলেও ডাক্তাররা কিন্তু ঘরে থাকতে পারছেন না। তাদের বুয়ারা ছুটিতে, তাদের ড্রাইভাররা ছুটিতে, তবুও তাদের থেমে থাকার উপায় নেই। বাইরে গণপরিবহন নেই, বাজার চলছে সীমিতভাবে।

বর্তমান করোনাক্রান্ত এই শহরের হাসপাতালগুলোতে রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকরা শুধু যাতায়াতেই প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন না, চরম খাওয়া-দাওয়ার সংকটেও পড়ছেন। সেজন্যই এ উদ্যোগ বলে জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে, সর্বনিম্ন ৮০ টাকার মধ্যে ভাত, সবজি, মুরগির তরকারির খাবার পৌঁছে যাচ্ছে একজন ডাক্তারের কাছে। শুধু ডাক্তার নয়, এই সেবার মধ্যে হাসপাতালে কর্মরত নার্স,আয়া, ব্রাদারদের জন্য খাবারের ব্যবস্থাও করা হচ্ছে। দুপুরের খাবারের জন্য আগেরদিন রাতে ও রাতের খাবারের জন্য ঐ দিন দুপুরের মধ্যে জানালে যথা সময়ে খাবার পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট হাসপাতালে।

খাবারের খরচ বাদে উদ্ধৃত অর্থ করোনা মোকাবেলায় কাজ করছে এমন স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনকে প্রদান করা হচ্ছে বলে জানান ডা. সোহান। প্রাথমিকভাবে ঢাকার ডাক্তারদের জন্য এই কার্যক্রম আগামী ৪ এপ্রিল পর্যন্ত অব্যহত থাকার পরিকল্পনা থাকলেও বর্তমান বর্ধিত ছুটির সময়েও এ সেবা অব্যহত থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Reneta

এই উদ্যোগে অংশ নিতে আগ্রহীদের 01981518796 নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT