চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: কক্সবাজার সৈকতে পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:১৩ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

করোনা ভাইরাসে বাংলাদেশে প্রথম মৃত্যু হওয়ার পর আরও সতর্কতা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজারে জনসমাগম ও পর্যটক সমাগম নিষিদ্ধ করা হয়েছে।

পর্যটক আগমনে নিরুৎসাহিত করা হচ্ছে। সমুদ্র সৈকতের তিনটি প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোস্ট। চলছে প্রচারপত্র বিলি।

সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় পর্যটকদের সৈকতে না নামার জন্য চলছে জেলা প্রশাসন ও পুলিশ পুলিশের পৃথক মাইকিং। এতে পর্যটন শিল্পে ধস নামার আশঙ্কা সংশ্লিষ্টদের।

বুধবার বিকেল ৫টার পর থেকে সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় পর্যটকদের সৈকতে না আসার নির্দেশনা দিয়ে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। একই সময় সৈকতে থাকা পর্যটকদের টুরিস্ট পুলিশ ও বীচ কর্মীরা সৈকত থেকে চলে যাওয়ার নির্দেশ দেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফখরুল ইসলাম বলেন: উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা মাইকিং করছি। একই সাথে সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, ডায়বেটিক ও কলাতলী পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এসব পয়েন্ট দিয়ে সৈকতে কোনো পর্যটককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের প্রবেশমুখে ঝ চেকপোস্ট বসানো হবে বলেও জানান তিনি।

Reneta

বিকেলে সৈকতে কথা হয় চট্টগ্রাম থেকে আসা পর্যটক রবিউল ইসলামের সাথে। তিনি বলেন, সৈকতে পর্যটকদের জন্য নিষিদ্ধ হবে সেই বিষয়টা আমরা আগে জানতে পারেনি। তাই পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম।

ঢাকার মালিবাগ থেকে আসা পর্যটক ইরফান বলেন: আগে থেকে পরিকল্পনা না থাকায় কক্সবাজার ঘুরতে আসি। কিন্তু আজ দেখছি সৈকতে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। এখন কী আর করা। হোটেলে বসে সময় পার করতে হবে।

কক্সবাজার হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কৈইয়ুম বলেন: করোনা ভাইরাসের কারণে দেশের পর্যটন শিল্পে ধস নামতে শুরু করেছে। এভাবে সৈকতে পর্যটক আসতে না পারলে আমরা হোটেল চালাবো কী করে। এমনিতে কিছুদিন থেকে কোনো পর্যটক নেই। তারপর সৈকতে প্রবেশ নিষেধ করায় আজ থেকে মোটা লোক বন্ধ করে দিতে হবে। কক্সবাজারের শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস গুলোর কি অবস্থা হবে বুঝতে পারছি না।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন: সমুদ্র সৈকত ,হোটেল মোটেল জোন ও জেলা বিএনপির সকল সভা সমাবেশ ও গণ জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে কক্সবাজার সৈকতে যাতে কোন পর্যটক আগমন না করে সেই বিষয়টি নিরুৎসাহিত করা হচ্ছে। সৈকতে পর্যটকর গণজমায়েতও করতে দেওয়া হবে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাসমুদ্র সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT