চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা, এ যেন বিপজ্জনক উইকেটে টেস্ট ব্যাটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ০৩, মে ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ভয়ঙ্কর উইকেটে নড়বড়ে অবস্থা, পান থেকে চুন খসলেই উইকেট হারাবেন ব্যাটসম্যান; করোনা পরিস্থিতিকে এভাবেই তুলে ধরেছেন বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি। বর্তমান পরিস্থিতিতে একটু ভুল হলেই খোয়া যেতে পারে প্রাণ, এমন বোঝাতেই এই উপমা ব্যবহার ভারতের সাবেক অধিনায়কের।

সারাবিশ্বে করোনার প্রকোপে মারা গেছে আড়াই লাখের মতো মানুষ। সংক্রমণ ছাড়িয়েছে ৩৪ লাখের বেশি মানুষের শরীরে। ফিভার নেটওয়ার্কের ‘১০০ ঘণ্টা ১০০ তারকা’ অনুষ্ঠানে কথা বলার সময় সৌরভ বলেন, ‘পরিস্থিতিটা একটা ভয়ঙ্কর উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতো। বল সিম করছে, স্পিনও। ব্যাটসম্যানকে একটুও ভুল করলে চলবে না।’

‘সুতরাং ব্যাটসম্যানকে রানও করতে হবে, আবার উইকেটও বাঁচিয়ে রাখতে হবে। ন্যূনতম ভুল করা চলবে না এবং টেস্ট ম্যাচটা জিততেও হবে।’

এভাবেই ক্রীড়াজগতের সঙ্গে স্বাস্থ্য সঙ্কটকে মিলিয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। ক্যারিয়ারে নিজের স্মৃতি উসকে সৌরভ বলেছেন, ‘এটা খুবই কঠিন। কিন্তু আশা করি আমরা একসঙ্গে এই ম্যাচ জিততে পারব।’

‘বর্তমান পরিস্থিতি দেখে আমি খুবই হতাশ। বাইরে কত মানুষ সমস্যায় ভুগছেন। আমরা এখনও সংগ্রাম করছি কী করে এই মহামারীকে সামলাব তা নিয়ে। সারা বিশ্বজুড়ে এমন পরিস্থিতি আমাকে উদ্বিগ্ন করেছে। আমরা জানি না কীভাবে, কখন ও কোথা থেকে এটা এলো। আমরা এর জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না।’

‘বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। কত মৃত্যু হচ্ছে। পরিস্থিতিটা আমাকে দুঃখিত করে তুলেছে। আমি ভয়ও পাচ্ছি। কেউ আমার বাড়িতে মুদি সামগ্রী, খাদ্য ডেলিভারি করতে আসছে। তখন আমিও ভয় পাচ্ছি একটু হলেও। মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। আমি চাই, এটা যতদ্রুত সম্ভব শেষ হোক।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT