জনপদ

করোনা উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে সোহেল মাহমুদ নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং ও ওয়েলফেয়ার শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া এলাকায়।

তিনি আরো বলেন, তার শ্বাসকষ্ট ও ডায়বেটিক এর সমস্যা ছিলো। তিনি অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকালে তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, মৃত ওই পুলিশ সদস্যর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

বিষয়:করোনাভাইরাস পুলিশ কনস্টেবলের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…