চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আতঙ্কে স্থগিত মুজিববর্ষের এশিয়া-বিশ্ব একাদশের ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে পুরো দুনিয়া। বড় প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। বিশ্বজুড়ে অনেক ক্রীড়া ইভেন্ট স্থগিতের ঘোষণা আসছে। প্রাণঘাতী করোনার প্রভাব পড়ল বাংলাদেশ ক্রিকেটেও। স্থগিত করা হয়েছে মুজিববর্ষের বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার প্রীতি ম্যাচ দুটি।

আগামী ২১ ও ২২ মার্চ শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল দুটি টি-টুয়েন্টি ম্যাচ। দুদলের স্কোয়াডও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ল ম্যাচ দুটি। স্থগিত করা হয়েছে ১৮ মার্চের কনসার্টও।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বুধবার সন্ধ্যায় শের-ই-বাংলা স্টেডিয়ামে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানান, ‘এ আর রহমানের কনসার্ট ও বিশ্ব একাদশ-এশিয়া একাদশের ম্যাচ আমরা এখন করছি না। পরিস্থিতির উন্নতি হলে মাসখানেক পর আমরা ম্যাচ ও কনসার্ট আয়োজন করব।’

এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাজমুল হাসান অবশ্য বলেছেন এ ব্যাপারে দুই দেশের বোর্ড কথা বলে সিদ্ধান্ত নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসবঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘করোনায় করণীয় বৈঠক’ করোনা ভাইরাসে বাতিল

পরবর্তী

করোনা: সুখবরে আত্মতৃপ্তি নয়

পরবর্তী

করোনা: সুখবরে আত্মতৃপ্তি নয়

আমার বাবা ছিলেন ‘দুর্বিনীত রকমের বোকা’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT