প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতা, সমালোচক, তারকা ও সাংবাদিকদের মেলা বসে। কিন্তু এবছরের আয়োজন পড়েছে অনিশ্চয়তায়। করোনাভাইরাসের ভয়াবহ প্রভাব পড়েছে ফ্রান্সেও। কান শহরে সম্প্রতি একজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ফলে আয়োজকরা দুশ্চিন্তায় পড়ে গেছেন।
কান চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র বলেছেন, ‘কান উৎসব কর্তৃপক্ষ করোনা ভাইরাস সম্পর্কিত স্থানীয় এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের নির্দেশনা সতর্কতার সাথে মেনে চলছে এবং পর্যবেক্ষণ করছে। উৎসবের আড়াই মাস বাকি এখনও। তাই এখনই কিছু অনুমান করা যাচ্ছে না। তবে সব ধরণের জরুরী পদক্ষেপ নেয়ার জন্য উৎসব কর্তৃপক্ষ প্রস্তুত আছে।”
করোনা ভাইরাসে এখন পর্যন্ত চীনে মৃত্যু হয়েছে ২৮৩৫ মানুষের। আক্রান্ত হয়েছেন ৭৯২৫১ এর বেশি মানুষ। বিশ্বের ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
২০২০ সালের কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত। ডেকান ক্রনিকল







