চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত ভারতের পাশে বলিউড তারকারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ০৩, মে ২০২১
বিনোদন
A A

করোনায় বিপর্যস্ত ভারত। এই দুর্দিনে ভারতের মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। নানা ভাবে সাহায্য করছেন তারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অন্যদেরকেও পাশে দাঁড়ানোর অনুরোধ করছেন অনেকেই।

প্রিয়াঙ্কা চোপড়া: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বামী নিক জোনাসকে নিয়ে ভারতের পাশে আছেন প্রিয়াঙ্কা। তিনি একটি ফান্ডরাইজার লঞ্চ করেছেন। এর মাধ্যমে সংগ্রহীত অর্থ দিয়ে দিয়ে ভ্যাকসিন, ও জরুরী চিকিৎসা সামগ্রী কেনা হবে।

অক্ষয় কুমার ও টুইংকেল খান্না: অক্ষয় কুমার ১০ মিলিয়ন রুপি দান করেছেন গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে। এই অর্থ দিয়ে খাবার, ওষুধ ও অক্সিজেন কেনা হবে। এছাড়াও শনিবার টুইংকেল খান্না টুইটারে লিখেছেন, তারা ১০০টি অক্সিজেন জেনারেটর দান করেছেন।

সালমান খান: করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান খান। সালমান খানের মা নিজের হাতে খাবার রেঁধে পুলিশদের খাইয়েছেন। এবারও বিয়িং হাংরির পক্ষ থেকে খাবার দেয়া হচ্ছে অভুক্তদের। সেই খাবারের স্বাদ ঠিকঠাক আছে কিনা তা সালমান নিজেই পরীক্ষা করে নিচ্ছেন।

সোনু সুদ: করোনাকালে সবচেয়ে বেশি সক্রিয় তারকা সোনু সুদ। করোনার দ্বিতীয় ঢেউতে তিনি অসুস্থদের জন্য হাসপাতালে যায়গার ব্যবস্থা করছেন, অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। একজন গুরুতর রোগীকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিয়েছেন। জীবনদায়ী ইনজেকশন কিনে দিচ্ছেন তিনি। পুরো লকডাউনে এক গ্রামের মানুষকে খাওয়ানোর ব্যবস্থাও করেছেন তিনি।

সুস্মিতা সেন: কিছুদিন আগেই সুস্মিতা সেন টুইটারে টুইট করেছিলেন মুম্বাই থেকে দিল্লীতে অক্সিজেন পাঠানোর জন্য। পরেরদিনই তিনি জানান, মুম্বাই থেকে দিল্লীর হাসপাতালে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করতে পেরেছেন তিনি।

Reneta

আলিয়া ভাট: কিছুদিন আগেই মালদ্বীপ ভ্রমণে গিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন আলিয়া। আর এখন প্রশংসা পাচ্ছেন অভুক্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে। ‘খানা চাহিয়ে’ নামের একটি প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত হয়েছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে অভুক্তদের কাছে পৌঁছে দেয়া হবে খাবার।

শিল্পা শেঠি: আলিয়া ভাটের মতোই শিল্পা শেঠিও ‘খানা চাহিয়ে’র সাথে যুক্ত হয়ে অভুক্ত মানুষদের কাছে খাবার পৌঁছে দেবেন।

জন আব্রাহাম: সোশ্যাল মিডিয়ায় জন আব্রাহাম জানিয়েছেন, তিনি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে করোনায় কাজ হারানো মানুষকে সাহায্য করছেন।

অজয় দেবগণ: বিএমসির সাথে পার্টনারশিপে আইসিইউ তৈরি করার জন্য আর্থিক সাহায্য করছেন অজয়।

লতা মঙ্গেশকর: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রবিবার জানিয়েছেন, লতা মঙ্গেশকর করোনা মোকাবেলার জন্য ৭ লাখ রুপি আর্থিক সাহায্য করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারআলিয়া ভাটকরোনাজন আব্রাহামনিক জোনাসপ্রিয়াঙ্কা চোপড়ালতা মঙ্গেশকরসুস্মিতা সেনসোনু সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT