চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত ব্যক্তি আইন ভাঙলে ৫ বছরের জেল

ইউসুফ আলীইউসুফ আলী
৯:০৬ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যন্ত ইতালিতে মানুষের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। করোনা আক্রান্ত কোনো ব্যক্তি আইন লংঘন করলে তাকে ১ থেকে ৫ বছরের জেলে রাখার বিধান কার্যকর হয়েছে।

স্থানীয় সময় বুধবার থেকে নতুন নিয়মে জরিমানা নির্ধারণ করা হয়েছে ৪০০ ইউরো থেকে ৩ হাজার ইউরো। গাড়িসহ আইন লংঘনকারী ক্ষেত্রে শাস্তির বিধান তিনগুণ বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রী পর্যায়ে দীর্ঘ আলোচনার পর ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

সে সময় তিনি আরও বলেন: ‘যারা সরকার ঘোষিত আইন অমান্য করবে, তারা উচ্চ জরিমানার ঝুঁকিতে থাকবে। ইতালিয়ানরা একটি কঠিন পরীক্ষার মুখোমুখি। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। জনগণের স্বাভাবিক চলাচল নিয়ন্ত্রণ করায় অনেকে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু তা সবার কল্যাণের জন্য।’

‘‘কেবল বাড়ি ছেড়ে যাওয়ার সম্ভাবনা সীমাবদ্ধ নয়, বাইরে গিয়ে জাতীয় অঞ্চলে প্রবেশের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে।’’

এই জরিমানা নির্ধারণ নিয়ে পক্ষে-বিপক্ষে দীর্ঘ আলোচনা হয় এবং সর্বনিম্ন জরিমানা নির্ধারণ করা হয় ৪০০ ইউরো, সর্বোচ্চ ৩ হাজার ইউরো।

Reneta

এর আগে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে ২০৬ ইউরো জরিমানার বিধান ছিল। গাড়িসহ কোনো ব্যক্তি জাতীয় অঞ্চল থেকে বিভাগীয় অঞ্চলে যাতায়েতের ক্ষেত্রে ঘোষিত আইনে তিনগুণ শাস্তি বৃদ্ধি করা হয়েছে।

সরকারের আইন প্রয়োগকারী সংস্থা সরকার ঘোষিত বিধান কঠোরভাবে বুধবার থেকেই তদারকি করছে। আইন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনে সেনাবাহিনী ব্যবহারের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

সরকারের এ বিধি-নিষেধ আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এই আশংকা সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জুসেপ্প কন্তে বলেন: ‘এটি একেবারেই সত্য নয়। ৬ মাসের জাতীয় জরুরি অবস্থা ৩১ জুলাই পর্যন্ত চলবে না। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।’

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়।

বৃহস্পতিবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় পৌনে ৫ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছে ২১ হাজারেও বেশি মানুষ। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন লক্ষাধিক ব্যক্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিকরোনাকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT