চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছে এনার্জিপ্যাক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশ
A A

কোভিড-১৯ মোকাবেলায় সরকার নির্ধারিত চিকিৎসা প্রদানকারী হাসপাতাল ও ল্যাব সমূহের কার্যক্রম অব্যাহত রাখতে এবং নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করছে এনার্জিপ্যাকের ‘গ্ল্যাড স্কোয়াড’।

প্রতিকূল এ সময়ে দেশ ও মানুষের পাশে থাকতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ উদ্যোগটি গ্রহণ করেছে।

গ্ল্যাড স্কোয়াড এর দক্ষ কর্মীরা হাসপাতাল ও ল্যাব সমূহে বিনামূল্য জেনারেটর সার্ভিসিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ।

ব্যক্তিগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনেই কাজ করছে গ্ল্যাড স্কোয়াডের নিবেদিত কর্মীরা।

গত ১ এপ্রিল থেকে কাজ শুরু করে গ্ল্যাড স্কোয়াড। তাদের এ সেবাটি সরকার নির্ধারিত হাসপাতাল ও ল্যাবসমূহে এখনও চলমান রয়েছে।

বর্তমানে এই সেবাটি পেতে সরকার নির্ধারিত কোভিড হাসপাতাল ও স্ক্রিনিং ল্যাব থেকে গ্ল্যাড স্কোয়াডের হটলাইন নম্বরে (০৯৬১২-১০০২০০) ফোন দিতে হবে।

২৪ ঘণ্টার মধ্যে প্লাটফর্মটির দক্ষ কর্মীরা সে সব জায়গায় হাজির হয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

কোভিড-১৯ চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটি তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় আরও কিছু উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে জি-গ্যাস এলপিজি প্লান্টে সিলিন্ডার এবং সিলিন্ডার পরিবহনে নিয়োজিত সকল প্রকার বাহনকে নিয়মিত জীবানণুমুক্তকরণ প্রক্রিয়াসহ স্থানীয়দের মাঝে নিরাপদ খাবার পানি ও ত্রান বিতরণ অব্যাহত রেখেছে।

প্রতিষ্ঠানটি পথশিশু ও সুবিধাবঞ্চিতদের কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে।

‘ভালো থাকুন, ভালো রাখুন এ প্রতিপাদ্যে বিশ্বাসী জি-গ্যাস বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় আহার প্রকল্পের রান্নাঘরে স্থাপন করেছে উন্নত প্রযুক্তির এলপিজির রেটিকুলেশন সিস্টেম যা নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা এবং তাদেরকে বিশেষ মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করছে।

এছাড়া সাধারণ পথচারীর মাঝে মাস্ক বিতরণ, সিএনজি চালিত অটোরিক্সায় ময়লার ঝুড়ি সংযোজনসহ নানা জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এ কর্মসূচিগুলো নিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশিদ বলেন, দেশের এ সঙ্কট মোকাবেলায় সবাই সবার জায়গা থেকে অংশগ্রহণ করছে; একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে এ প্রতিকূল সময়ে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। দেশের এই আপদকালীন মুহূর্তে আমাদের প্রত্যাশা কোভিড-১৯ চিকিৎসা প্রদানকালীন সময়ে হাসপাতাল ও ল্যাবগুলোর বিদ্যুৎ সরবরাহ যেন নিরবছিন্ন থাকে। সে লক্ষ্যেই কাজ করছে আমাদের গ্ল্যাড স্কোয়াড।

তিনি বলেন, এ সঙ্কটকালীন সময়ে যে সব প্রতিষ্ঠান মানুষের জন্য কাজ করছে তাদের সাথে যৌথভাবে কাজ করাটাও আমাদের জন্য সম্মানের।

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোর পিছু ছুটছেন তাসকিন

পরবর্তী

এরশাদ শিকদারের দুই সহযোগী ২২ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত

পরবর্তী

এরশাদ শিকদারের দুই সহযোগী ২২ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত

ডাকসু'র সাবেক ভিপি নুর গ্রেপ্তার

সর্বশেষ

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬

‘দিন রাত মানুষের জন্য কাজ করছেন’-বিজয়ের প্রশংসায় যশ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে ওরস বন্ধের দাবিতে ‘তৌহিদি জনতা’র স্মারকলিপি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT