চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়ল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৭ অপরাহ্ণ ১৪, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। মৃত্যুর এই সংখ্যায় পোঁছাতে ভাইরাসটির সময় লেগেছে মাত্র সাড়ে চার মাস। 

বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে সার্বিক তথ্য সরবরাহ করা ওয়ার্ল্ডোমিটার বৃহস্পতিবার মধ্য রাতে জানায়, বিশ্বে তিন লাখ ৩৭০ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ।

একই সঙ্গে আক্রান্ত শনাক্তের সংখ্যা হয়েছে ৪৪ লাখেরও বেশি মানুষ। আর ১৬ লাখ ৭৯ হাজার ৭১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৫১ জন।

মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থায় রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ১০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ১০৪ জন।

এরপরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ২য় অবস্থানে রয়েছে এ দেশটি। এখানে ২ লাখ ৭১ হাজার ৯৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

Reneta

এদিকে আক্রান্তের সংখ্যা বেড়েছে রাশিয়ায়। আক্রান্তের হিসাবে তৃতীয় অবস্থানে উঠে এসেছে দেশটি। এখানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৪৫ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৩০৫ জনের।

বাংলাদেশে করোনা সংক্রমণের পর বৃহস্পতিবার নতুন আক্রান্ত এক হাজার ৪১ জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন। আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৮৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনায় মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT