চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মারা গেলেন সোনালী ব্যাংকের এজিএম আব্দুস সবুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ১৮, জুন ২০২০
বাংলাদেশ
A A

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সোনালী ব্যাংক লিমিটেডের আগারগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুর হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়া আজ সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত একজন ডিজিএম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার নাম সলিমুল্লাহ।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুস সবুর কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিল। আজ তার শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২টায় দিকে মারা জান। এ নিয়ে সোনালী ব্যাংকের ৬ জন কর্মকর্তা মারা গেছেন এবং ব্যাংকের প্রায় ১৫০ জনের মত কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান এ কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত একজন ডিজিএম (সলিমুল্লাহ) করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Reneta

ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনায় মারা যাওয়া সোনানী ব্যাংকের এজিএম মো. আব্দুস সবুর ব্যাংকে ২০০০ বিআরসি ব্যাচে যোগদান করেছিলেন।

গত ১২ জুন করোনা আক্রান্ত হবার পর আব্দুস সবুর নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘তিন মাস অদৃশ্য এক শত্রুর সাথে বসবাস করতে কখন যে (কোভিড-১৯) পজিটিভ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। তবে এখন বাসাতেই আইসোলেশানে চিকিৎসাধীন। আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালোই আছি। সবার নিকট দোয়া প্রার্থনা করছি যেন এই বন্য দস্যুর হাত থেকে জয়ী হয়ে মাতৃতুল্য আমার সোনালী ব্যাংকে আবার ফিরে আসতে পারি। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT