চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ক্ষতিগ্রস্ত সংগীতশিল্পীরা, চান আর্থিক প্রণোদনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ন ০৮, মে ২০২০
বিনোদন
A A

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ দ্বারা সারাবিশ্বের মতো আক্রান্ত বাংলাদেশও। এ মহামারি থেকে বাঁচতে সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন। যার ফলে অর্থনীতির চাকা থমকে গেছে। অন্যান্য অঙ্গনের পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংগীতাঙ্গন। আর্থিক দৈন্যতায় দিন কাটাচ্ছে অসংখ্য যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার ও সংশ্লিষ্ট অনেকের।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কাছে সংগীতাঙ্গনের অসহায়ত্বের কথা তুলে ধরতে ‘সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ড্রাস্টি’ (SBMI) আয়োজন করে সংবাদ সম্মেলনের।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গেল ৭ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, যে মানুষগুলো জীবনভর সকলের আনন্দের খোরাক যুগিয়েছে এবং ভূমিকা রেখেছে দেশ স্বাধীনের যুদ্ধ জয়ে, তারাই আজ চরম আর্থিক সংকটে। সারা বিশ্বের বিস্ময় বাংলাদেশকে তুলে ধরতে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মসংস্থান যেমন ভূমিকা রেখেছে তেমনি সংগীতাঙ্গনের ভূমিকাও কোন অংশে কম নয়। এই সংগীতাঙ্গনকে বাঁচানো রাষ্ট্রের দায়িত্বের এখতিয়ারের মধ্যে পড়ে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান (আর্ক), কণ্ঠশিল্পী আলম আরা মিনু, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক ফরিদ আহমেদ, সংগীত পরিচালক রিপন খান, কণ্ঠশিল্পী মিলন মাহমুদ, সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ড্রাস্টির আহবায়ক ও সংগীতার কর্ণধার সেলিম খান, সদস্য সচিব আতিক ডালিম, প্রচার সম্পাদক ও সমন্নয়ক ফারহাতুল জান্নাত এবং বিভিন্ন সুরকার, গীতিকার, যন্ত্রশিল্পী, সাউন্ড ও লাইটের মালিক ও টেকনিশিয়ানবৃন্দ।

এসবিএমআই এর উপদেষ্টা ও জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান বলেন, ‘শিল্পীরা সম্মানিত তাই তারা রাস্তায় নেমে তাদের অসহায়ত্বের কথা প্রকাশ করতে পারছে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা মুখ বুজেও সহ্য করতে পারছে না। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যে সংগীতাঙ্গনকে বাঁচাতে আর্থিক অনুদান দিয়ে আপনি একজন রাষ্ট্রনায়কের পাশাপাশি একজন মমতাময়ী মায়ের মতো ভূমিকা রাখুন।’

Reneta

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও এসবিএমআই এর উপদেষ্টা ফরিদ আহমেদ বলেন, আজ সংগীতাঙ্গনকে বাঁচাতে এগিয়ে না আসলে কাল সংগীতকে পেশা হিসেবে নিতে ভয় পাবে আগামী প্রজন্ম। তাতে কালগহ্বরে হারিয়ে যাবে বাংলা সংস্কৃতির সংগীত ধারা।

কণ্ঠশিল্পী ও এসবিএমআই এর উপদেষ্টা মিলন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনি কণ্ঠশিল্পী, সুরকার ও কলাকুশলীদের দুর্যোগ অবস্থায় পাশে থেকে পূর্বে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমরা কখনোই ভুলব না। আমরা আশা করি জাতীয় দুর্যোগের এই সময়ে আপনি এসবিএমআই কে নিরাশ করবেন না।

কণ্ঠশিল্পী আলম আরা মিনু বলেন, সংগীত শিল্পীরা সংগীতের বাইরে তেমন কিছুই করে না। দেশের দুর্যোগে সেই অসহায় শিল্পীদের,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার মাতৃস্নেহের ছায়াতলে যদি আশ্রয় না দেন তবে বিপর্যস্থশিল্পীরা কোথায় গিয়ে দাঁড়াবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আলম আরা মিনুগানব্যান্ডশিল্পীসংগীতহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT