চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় এক সপ্তাহে রোগী বেড়েছে ২২৮ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের টিকা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে গত এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ। এ সময় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু বেড়েছে ১৮৫ শতাংশ। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার ১৯ জানুয়ারি দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে সাম্প্রতিক করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে এসব তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

বুলেটিনে জানানো হয়, গত এক সপ্তাহে বাংলাদেশে ২৭ শতাংশের বেশি পরীক্ষা বেড়েছে। সাত দিনে ২ লাখ ৩ হাজার ১২২টি পরীক্ষা হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৪০৫ জন। এর আগের সপ্তাহের তুলনায় গত ৭ দিনে দেশে প্রায় সাড়ে ১০ হাজার রোগী বেশি শনাক্ত হয়েছে।

এতে আরও জানানো হয়, গত এক সপ্তাহে করোনায় সংক্রমিত ৫৭ জনের মৃত্যু হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৩৭ জন বেশি।

বুলেটিনে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, করোনা শনাক্ত বাড়লেও হাসপাতালে করোনা রোগী বাড়েনি। তবে এতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। এখন পর্যন্ত দেশে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে করোনার ডেল্টার ধরনই বেশি ছড়াচ্ছে। গত বছর করোনার ডেল্টা ধরনের তাণ্ডব দেখা গেছে। তাই অসতর্ক হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র।

হাসপাতালে ভর্তি রোগী কম প্রসঙ্গে তিনি বলেন, আমাদের টিকা দেওয়ার যে কার্যক্রম চালু আছে, সেটি অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে। দেশবাসীর কাছে আমরা আহ্বান রাখতে চাই, যারা নিবন্ধন করেছেন এবং টিকার মেসেজ এসেছে কিন্তু টিকা নেননি, আপনারও দ্রুতই টিকা নিয়ে নিন। ক্ষুদে বার্তার জন্য যারা অপেক্ষায় আছেন, তারা যেন সেটি পেয়েই নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করেন। কোনো অবস্থাতেই টিকা গ্রহণ না করে ঘরে বসে থাকা উচিত হবে না।

ওমিক্রন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ওমিক্রন অনেক বেশি সংক্রমিত করছে। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও ওমিক্রন অনেকটা ছড়িয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক যে, নতুন একটি ভ্যারিয়েন্ট আসলে, তখন সেটি পুরনো ভ্যারিয়েন্টকে অনেক ক্ষেত্রেই প্রতিস্থাপিত করে দেয়।

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও এমপিদের প্রশ্নের মুখে বরিস জনসন

পরবর্তী

যা ঘটলে নির্বাচন প্রতিহত করবে বিএনপি

পরবর্তী
নির্বাচন পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

যা ঘটলে নির্বাচন প্রতিহত করবে বিএনপি

ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT