কড়া লকডাউনে ১০নং ডাউন স্ট্রিটে পার্টি করার পর নেতৃত্ব নিয়ে আবারও এমপিদের প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার কনজারভেটিভ এমপিদের একটি দল এই বিষয়ে বৈঠকের পর বরিস জনসনের নেতৃত্বের প্রতি অনাস্থা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।
যদি ৫৪জন টোরি এমপি এমন চিঠি জমা দেয় তবে তার নেতৃত্ব নিয়ে নতুন প্রতিযোগিতা সৃষ্টি হবে। কনজারভেটিভ বেকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান এমপি স্যার গ্রাহাম ব্রাডি এই ধরনের চিঠিগুলো গ্রহণ করেন এবং গণনা করে থাকেন। তাই একমাত্র তিনিই জানেন এখন অবধি কতোজন এই চিঠি দিয়েছেন।
তবে কনজারভেটিভরা প্রাধনমন্ত্রীর ভবিষ্যৎ এবং অনাস্থা চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়ার আগে সিভিল সার্ভেন্ট স্যু গ্রে এর রিপোর্ট এর জন্য অপেক্ষা করবেন, যেখানে ডাউন স্ট্রিটের পার্টির বিষয়ে বিশ্লেষণ করা হবে।
প্রতিরক্ষা মন্ত্রী জেমস হেপ্পি তার টোরি সহকর্মীদের ঠান্ডা মাথায় চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, দেশের এই সংকটময় পরিস্থিতির কারণে এখন নেতা পরিবর্তন করার সঠিক সময় নয়।
মঙ্গলবার বরিস জনসন বলেন, ডাউন স্ট্রিটের পার্টিতে কোভিড নীতি লঙ্ঘন হতে পারে বলে কেউ তাকে সতর্ক করেনি। এই ঘটনায় তিনি সকলের কাছে বিনম্রভাবে ক্ষমা প্রার্থনা করেন।
যদিও তার প্রাক্তন উপদেষ্টা ডমিনিক কামিংস জানায়, এই ইভেন্টের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে মেইল দিয়েছিলেন। তিনি বরিস জনসন পার্টির ব্যাপারে মিথ্যাচার করছেন বলে জানিয়ে রিপোর্ট প্রকাশ পেলে সঠিক তথ্য জানা যাবে বলে আশা ব্যক্ত করেন।
জেমস হেপ্পি বলেন, অনেক এমপি তাকে প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবেও অনেকে এই ইভেন্টে যোগ দিতে আমন্ত্রণ জানায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোন ইভেন্টে যাবেন তা দেখভাল করেন তার সহযোগীরা তিনি নিজে ঠিক করেন না।
এখনো অবধি ব্যুরি সাউথের এমপি ক্রিশ্চিয়ান ওয়েকফোর্ড এবং ৬ জন কনজারভেটিভ এমপিসহ মোট ৭ জন অনাস্থা চিঠি জমা দিয়েছে বলে প্রকাশ্যে জানিয়েছেন।








