চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে, শনাক্ত প্রায় ৮০ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, রাশিয়াকে টপকে একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত রোগী ভারতে। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৯৬০ জন এবং আক্রান্ত ৭৯ হাজার ৪৫৭জন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর ভয়াবহতা যে হারে বাড়ছে তা যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলকে ছাড়িয়ে যাবে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারত ছাড়া বিশ্বে অন্যান্য দেশে তুলনামূলক সোমবার মৃত্যু এবং আক্রান্তের সংখ্যাটা বেশ কম। গত ২৪ ঘণ্টায় টাইম লাইনে প্রথমে থাকা যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩৬৯ এবং আক্রান্ত ৩৩ হাজার ৯১৮। এদিকে ব্রাজিলে আক্রান্ত আরও কমেছে, দেশটিতে একদিনে আক্রান্ত ১৫ হাজার ৩৪৬, মৃত্যু ৩৯৮।

তবে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা বেড়েছে। দেশটিতে একদিনে মৃত্যু ৬৭৩ হলেও আক্রান্ত ৬ হাজার। কলম্বিয়াতে মৃত্যু ৩০০ এবং আক্রান্ত ৮ হাজার ২৪, পেরুতে মৃত্যু ১৮১, আক্রান্ত ৮ হাজার, আর্জেন্টিনা মৃত্যু ১০৪,আক্রান্ত ৭ হাজার ১৮৭, ইরান মৃত্যু ১ হাজার ৭৫৪জন।

পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৪ হাজার ১৪২জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। তবে মৃত্যু সংখ্যা কমে আসলেও আক্রান্তের হার কমেনি। একদিনে আক্রান্ত হয়েছে ২ লাখ ২০ হাজার ৬৭০জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৫০ হাজার ৫৪৪ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপী
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে আগ্রহীদের জীবনবৃত্তান্ত আহ্বান

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT