চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আমেরিকায় উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের ভিসা জটিলতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০২১
শিক্ষা
A A

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা মেধাবী এবং উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরাও চরম হতাশা এবং অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে।

আমেরিকান দূতাবাস থেকে জানানো হয়েছে যে- সরকার থেকে কোন ধরণের অনুমতি না পেলে তারা এ ব্যাপারে কোন সমাধান করতে অপারগ।

স্বাস্থ্যবিধি মেনে ভিসা প্রদানে দূতাবাসের কার্যক্রম সচল রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।

চুয়েট থেকে পাস করা শিক্ষার্থী আমেরিকান এফ-ওয়ান ভিসা প্রত্যাশী জ্যোতির্ময় সাহা জানান, “করোনাভাইরাসের জন্য দুইবার আমি আমার ভর্তি পিছিয়েছি; প্রথমবার ফল ‘২০ থেকে স্প্রিং ‘২১ এ, আর এখন ফল ‘২১ এ। যুক্তরাষ্ট্রে পিএইচডি নিজ খরচে পড়া অসম্ভব বিষয়। আমার প্রফেসর আমাকে দুইবার ছাড় দিয়েছেন, কিন্তু এবার না যেতে পারলে আমার ফান্ডিং বাতিল হওয়ার তীব্র শংকায় আছি। এটি খুব হতাশাজনক বিষয় |”

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট বলেন- “আমি দেশের একটি স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম কিন্তু বাংলাদেশের শিল্প-ব্যাবস্থাপনার পশ্চাৎপদতা আর উন্নত প্রযুক্তির অভাব অনুধাবন করে আমি এ বিষয়ে উচ্চতর ডিগ্রী নেবার সিদ্ধান্ত নেই। গত বছর একাধিক আমেরিকান বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও সময়মত ভিসা না পাওয়ায় আমার স্কলারশিপ বাতিল হয়ে যায়, হতাশা ভুলে এ বছর আমি আবার আবেদন করি এবং এবারও একাধিক বিশ্ববিদ্যালয়ে আমি স্কলারশিপ পেয়েছি। কিন্তু এবারও কি আমাকে একই পরিণতির শিকার হতে হবে।”

অপর একজন শিক্ষার্থী জানান- “প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে আবেদন ফি এবং স্কোর সাবমিশন বাবদ ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়, দিতে হয় জি আর ই, টোফেল, আইইয়েলটিএস এর মত পরীক্ষা যেগুলোর প্রত্যেকটির ফি ১৭ হাজার টাকা করে এবং এগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে এবছরই। আমার পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না বিধায় আমি প্রাইভেট টিউশনি করে এই টাকা জমিয়ে আবেদন করেছিলাম। কিন্তু এই ভিসা জটিলতায় আমার স্বপ্ন আজ ভেঙ্গে যাবার উপক্রম।”

Reneta

একই ভাবে বিশ্বের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলে খ্যাত এম আই টি, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, সুযোগ প্রাপ্ত একাধিক শিক্ষার্থী আজ অনিশ্চয়তা আর স্বপ্নভঙ্গের দ্বারপ্রান্তে।

সংকট নিরসনে উচ্চ শিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা নিজ উদ্যোগে একসাথে হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা করলে তাদের প্রতিনিধি দলকে আশ্বাস দেয়া হয়েছে কিন্তু এখনও এ বিষয়ে কোন সুরাহা হয়নি। আমেরিকান দূতাবাস থেকে জানানো হয়েছে যে- সরকার থেকে কোন ধরণের অনুমতি না পেলে তারা এ ব্যাপারে কোন সমাধান করতে অপারগ।

জাতির ভবিষ্যৎ মেধাবী এ তরুণ সমাজের স্বপ্ন বাঁচিয়ে রাখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং আমেরিকান দূতাবাসের যৌথ উদ্যোগে শিক্ষার্থী দের ভিসা প্রদানে দূতাবাসের কার্যক্রম লকডাউনের আয়তামুক্ত রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে এই সেবা সচল রাখার জোর দাবী শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬

মাত্র ২৭ বছর বয়সেই নিজেকে শেষ করলেন এই অভিনেতা

মার্চ ১২, ২০২৬

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১৪

মার্চ ১২, ২০২৬

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপির সংবর্ধনা

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT