চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আজ ১২০ জনের ‍মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

কোভিড-১৯ সংক্রমণের ৫৩২তম দিনে দেশে ১২০ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ জন।

এর আগে গত জুলাই মাসের ৩ তারিখে ১৩৪ জনের মৃত্যু হয়। এরপর থেকে আজকের মৃত্যুর সংখ্যাই সর্বনিম্ন। অন্যদিকে ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়।

আজ শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯৯৩ জন রোগী। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষায় তিন হাজার ৯৯১ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৬৩ লাখ ৮২ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৩৬৯টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় সাত হাজার ৬৬৬ জনসহ মোট ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ০২ শতাংশ।

Reneta

গত ২৪ ঘণ্টায় যে ১২০ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ৫১ জন নারী। তাদের মধ্যে ১১৯ জনের হাসপাতালে (সরকারিতে ৯৭ জন, বেসরকারিতে ২২ জন) ও বাড়িতে এক জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৫ হাজার ১৪৩ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৩ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২১ হাজার ৪৬৫ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ৩৭ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন দুই হাজার ৯৩৪ জন, যার শতকরা হার ১১ দশমিক ৬৩ শতাংশ। বাসায় ৭২১ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮৭। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৩ জন, যার শতকরা হার দশমিক ১৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৬ হাজার ৪৬৫ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৫ দশমিক ৪৯ শতাংশ এবং আট হাজার ৬৭৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৪ দশমিক ৫১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১২০ জনের মধ্যে শূন্য থেকে দশ বয়সী একজন, ত্রিশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব ১৪ জন, পঞ্চাশোর্ধ্ব ২৪ জন, ষাটোর্ধ্ব ৫০ জন, সত্তরোর্ধ্ব ২৪ জন, আশি উর্ধ্ব একজন ও নব্বই উর্ধ্ব দু’জন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে নয়জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে সাতজন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৩১ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ কোটি ৯৪ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বনানীর এমিকন গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

‘গ্রেপ্তার বৈধ মানে এই নয় যে, অবশ্যই গ্রেপ্তার করতে হবে’

পরবর্তী

‘গ্রেপ্তার বৈধ মানে এই নয় যে, অবশ্যই গ্রেপ্তার করতে হবে’

করোনাভাইরাস: মৃত্যু ২৫ হাজার ছাড়াল

সর্বশেষ

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT