চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত পরিবার নিয়ে প্রীতির ভয়াবহ অভিজ্ঞতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রকোপের শুরু থেকেই আক্রান্ত হয়েছেন বলিউডের অনেক তারকা। যাদের ভেতর অনেকেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। আবার অনেকে সুস্থ হয়েও ফিরেছেন নিজেদের স্বাভাবিক জীবনে।

তবে কঠিন ভয়াবহ সেই সময়গুলোর কথা এখনো মনে করে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। সম্প্রতি যারই দেখা মিলল বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার একটি ইনস্টাগ্রাম পোস্টে।

মার্কিন মুলুকে অবস্থানরত অভিনেত্রী প্রীতি জিনতা করোনা নিয়ে নিজের মনের কথা, উদ্বেগ, আবেগ সবার সঙ্গে ভাগ করতে সোমবার (১১ জানুয়ারি) একটি পোস্টের মাধ্যমে জানান, ৩ সপ্তাহ আগে যে পরিমাণ মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি তা ভাবলে এখনো গাঁ শিউরে ওঠে।

Banglabid

‘কাল হো না হো’ খ্যাত অভিনেত্রী লিখেছেন, গত ডিসেম্বরে তার মা, ভাই, ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন।পরিবারের একের পর এক সদস্য যখন করোনায় আক্রান্ত হন, সেই সময় আমেরিকায় বসে নিজেকে খুব অসহায় লাগছিল। তাদের পরিস্থিতি এমন পর্যায়ে ছিল যেন যেকোন সময়েই ভেন্টিলেশন দেওয়ার প্রয়োজন পড়বে। ফলে এসব নিয়ে চিন্তায় উদ্বেগে কেটেছে আমার প্রতিটি রাত। সত্যিই কাছের মানুষরা যখন অসুস্থ হয়ে পড়েন, ওই সময় তাঁদের কাছে থাকতে না পারার মত অসহায় হয়ত আর কারো লাগে না।

অভিনেত্রী আরো লেখেন, আমি ঈশ্বরকে এবং এই অসাধারণ চিকিৎসক ও নার্সদের কৃতজ্ঞতা জানাই, যারা রোগীদের সেরে ওঠার জন্য অবিরাম পরিশ্রম করছেন এবং একই সাথে আরো জানাচ্ছি যারা এখনো করোনাভাইরাসকে গুরুত্ব দিচ্ছেন না তারা সাবধান হোন। রাতারাতি এই ভাইরাস ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। সাবধানে থাকুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। আজ যখন জানলাম পরিবারের সকলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে তখন মনে হচ্ছে, আমি এবার ঘুমোতে পারব শান্তিতে। অবশেষে নতুন বছরটা কে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলতে পারব।

বর্তমানে স্বামী জিন গুডএনাফ এর সঙ্গে লস এঞ্জেলেসে কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী প্রীতি জিনতা। পর্দায় বর্তমানে তার দেখা পাওয়া না গেলেও প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন প্রীতি। নতুন বছরের পোস্টেও সম্প্রতি তিনি জানিয়েছিলেন, ২০২০ কতটা কঠিন এবং নিষ্ঠুর ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Preity G Zinta (@realpz)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীকরোনাকাল হো না হোপ্রীতিপ্রীতি জিনতাবলিউডভারতমাস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেত্রী আশার মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

পরবর্তী

অক্সফোর্ডের ভ্যাকসিন জানুয়ারির শেষে ভারত থেকে দেশে আসবে: স্বাস্থ্য অধিদপ্তর

পরবর্তী

অক্সফোর্ডের ভ্যাকসিন জানুয়ারির শেষে ভারত থেকে দেশে আসবে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা কমেছে

সর্বশেষ

মার্কিন নিষেধাজ্ঞার চাপে জ্বালানির দাম বাড়ানো নিয়ে যা ভাবছে ইরান

আগস্ট ২৪, ২০২৬
ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT