করোনার মধ্যেও হল ভর্তি দর্শক!
রবিবার ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ‘মুম্বাই সাগা’ দেখতে ভিড় করে হাজারও মানুষ...

করোনার সময়ে শিক্ষার্থীরা ভর্তি হতে হলে ভিড় করছে, ছবি দেখুন।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনা পরিস্থিতির মধ্যেই গেল শুক্রবার (১৯ মার্চ) মুক্তি পেয়েছে জন আব্রাহাম এবং ইমরান হাশমি অভিনীত ক্রাইম থ্রিলার অ্যাকশন ভিত্তিক সিনেমা ‘মুম্বাই সাগা’।
প্রথম দিনের আয় ছিল ২.৮৩ কোটি রুপি। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরাও ধারণা করছিলেন সামনের দিনগুলোতে ছবিটির আয় বাড়বে। সে অনুমানই ঠিক হচ্ছে।
মাত্র ৫০ কোটি রুপি বাজেটের ‘মুম্বাই সাগা’ ছবিটি মুক্তির তিন দিনে আয় করেছে ৮.৬৫ কোটি রুপি! যার ভেতর শনিবার (২০ মার্চ) এর আয় ছিল ২.৪ এবং ছুটির দিন রবিবার (২১ মার্চ) ছিল ৩.৫ কোটি রুপি!
স্বাভাবিক পরিস্থিতি থাকলে ছবিটির আয় আরো বাড়তে পারতো। তবে বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত ছবিটির আয়কে ‘বেশ ভালো’ বলছেন ট্রেড অ্যানালিস্টরা।
আশির দশকের প্রেক্ষাপটের ভিত্তিতে মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত ‘মুম্বাই সাগা’। যেখানে অমর্ত্য রাও নামে এক গ্যাংস্টারের চরিত্রে একদম ছকভাঙা অভিনয়ে দেখা গেছে জন আব্রাহামকে। যিনি মূলত আশির দশকের মুম্বাই শহরের আন্ডারওয়ার্ল্ডকে নিজের পায়ের তলায় রাখতে চান। যার নানান অপরাধ ও অপকর্মকে ঘিরে এই সিনেমা নির্মিত।
অপরদিকে ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি। যার একমাত্র লক্ষ্য মুম্বাইকে যেকোন অপরাধ থেকে মুক্ত রাখা। অমর্ত্যর সাম্রাজ্যকে ভেঙে চুরে শেষ করা তার একমাত্র লক্ষ্য যেন।
ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা এবং প্রযোজনা করেছেন ভূষণ ও কৃষ্ণা কুমার। এছাড়াও টি-সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে ছবিটি।
ছবিতে জন ও ইমরানের পাশাপাশি দেখা গেছে সুনীল শেঠি, কাজল আগারওয়াল, মহেশ মঞ্জরেকর, গুলশান গ্রোভার, আমোল গুপ্তে, রোহিত রায় এবং প্রতীক বব্বরকে।
View this post on Instagram






