চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার মধ্যেই বাগদান সারলেন ‘বাহুবলী’ খ্যাত রানা দাগ্গুবতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ১৩, মে ২০২০
বিনোদন
A A

করোনা পরিস্থিতির মাঝেই ভক্তদের সুখবর শোনালেন ‘বাহুবলী’-র বল্লালদেব খ্যাত দক্ষিণী অভিনেতা রানা দাগ্গুবতি। হ্যাঁ, দীর্ঘ জল্পনার পর অবশেষে প্রেমিকা মিহিকা বাজাজের সঙ্গেই বাগদান সারলেন এই তারকা।

মঙ্গলবার দক্ষিনী এই অভিনেতা নিজের টুইটার হ্যান্ডেলে হবু স্ত্রীর ছবিসহ ভক্তদের সঙ্গে বাগদানের খবরটি শেয়ার করেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, তার প্রোপোজালে সাড়া দিয়েছেন মিহিকা। তাকে ‘হ্যাঁ’ বলেছেন। ছবিতে বেশ হাস্যোজ্জল দেখাচ্ছিল দুজনকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পেশায় মিহিকা একজন ইন্টেরিয়র ডিজাইনার। সম্প্রতি ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও নামে একটি ইভেন্ট সংস্থা শুরু করেছেন তিনি। তবে এই দুজনের কীভাবে পরিচয় তা জানাননি কেউই।

বর্তমানে যেহেতু দেশজুড়ে লকডাউন অব্যাহত, তাই দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয়েছে তাদের বাগদান। তবে লকডাউনে বাগদান সারলেও দুজনে বিয়ের পিড়িতে কবে বসবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এদিকে সোশ্যাল মিডিয়াতে রানা দাগ্গুবতীর বাগদানের খবর প্রকাশ পেতেই অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে! ভক্ত, অনুসারি ছাড়াও বলিউড তারকারাও অভিনন্দন জানাচ্ছেন এই জুটিকে।

 

View this post on Instagram

 

And she said Yes 🙂 ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on May 12, 2020 at 4:17am PDT

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাগদানমিহিকা বাজাজরানা ডাগ্গুবতী
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরুদ্ধই থাকবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি আইআরজিসির

জুলাই ১৫, ২০২৬

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT