বাংলাদেশ

করোনার ভ্যাকসিন নিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ করোনা ভ্যাকসিন গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ করোনা ভ্যাকসিন নিচ্ছেন, স্বাস্থ্য সচেতনতা প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। যুক্তরাষ্ট্র থেকে ফিরে রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ভ্যাকসিন নেন।

এ সময়ে তিনি কোনো গুজবে কান না দিয়ে করোনার ভ্যাকসিন নিতে সেনাসদস্যদের নির্দেশ দেন।

রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া দেশের আপামর জনসাধারণ তথা সেনাসদস্যদের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ।

দেশব্যাপী গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সিএমএইচে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়।

প্রথম ধাপে শনিবার পর্যন্ত মোট ২৬টি ভ্যাকসিন প্রদান কেন্দ্রে মোট ১৮ হাজার ২৬৯জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার অন্যান্য অসামরিক ব্যক্তিকে ভ্যাকসিন দেয়া হয়।

বিষয়:করোনা করোনাভাইরাস জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…