চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভ্যাকসিন গোপনে সংগ্রহ করছে ধনী দেশগুলো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের ধনী দেশগুলো গোপনে নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ করছে বলে সর্তক করেছে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স।  

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ধনী দেশগুলো ইতিমধ্যেই কোভিড-১৯ মোকেবিলায় ভ্যাকসিন কিনছে, সেখানে স্বল্প ও মধ্য আয়ের দেশগুলো ভ্যাকসিন অর্জনের আন্তর্জাতিক প্রচেষ্টায় পিছিয়ে আছে বলে দাবি সংস্থাটির।

একটি পরিসংখ্যানে সংস্থাটি জানিয়েছে, স্বল্প আয়ের প্রায় ৭০টি দেশে প্রথম ১০ জনের মধ্যে শুধুমাত্র একজন করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে।

এরই মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৬৪ শতাংশ করোনা ডোজ উন্নত দেশগুলোতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বজুড়ে ভ্যাকসিনগুলো কিভাবে ধনী দেশগুলোর কাছে পৌঁছাবে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেখানে দারিদ্রদেশ গুলোতে ভ্যাকসিন সেবা প্রদানের কোন উদ্যোগ নেই।

ডব্লিউএইচওর উদ্যোগে গঠিত কোভাক্স গ্লোবাল ভ্যাকসিন ফ্যাসিলিটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের স্বল্প আয়ের প্রায় ৯২ টি দেশে ৭০ কোটি ভ্যাকসিন বিতরণ করার পরিকল্পনা রয়েছে।

তবে এই পরিকল্পনাটি কার্যকর হলেও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফার্ম এবং গ্লোবাল জাস্টিস এই সংস্থা গুলো জানিয়েছে, এখনই ওষুধ প্রতিষ্ঠানগুলোকে ডোজ তৈরির প্রযুক্তি ভাগ করে নেওয়া উচিৎ তাহলে ভ্যাকসিন বিতরণে সমতা আসতে পারে।

Reneta

বিশ্লেষণে দেখা গেছে ধনী দেশগুলো জনসংখ্যার তিনগুন করোনা ভ্যাকসিন সংগ্রহ করছে।  এমনকি কানাডা প্রতিটি কানাডিয়ান নাগরিককে পাঁচবার সুরক্ষার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছে।

এমনকি ধনী দেশগুলো বিশ্বের জনসংখ্যার মাত্র ১৪ শতাংশ প্রতিনিধিত্ব করলেও তারা এখন পর্যন্ত সমস্ত ভ্যাকসিনের ৫৩ শতাংশ কিনে ফেলেছে  দাবি পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্সের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকরোনার ভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬

শিল্প খাত শক্তিশালী না হলে অর্থনীতিও শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT