চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভারতীয় ধরন শনাক্তে শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪৯ অপরাহ্ণ ০৮, মে ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস দিন দিন যেন চরিত্র বদল করে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। এমনই তাণ্ডবে প্রতিবেশী দেশ ভারত সম্পূর্ণ বিপর্যস্ত। সেই অবস্থা থেকে উত্তরণে ভারতের জন্য প্রার্থনার মধ্যেই বাংলাদেশের জন্য এক দুঃসংবাদ এলো। দেশে ইতোমধ্যে কোভিডের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেছেন: ভারত থেকে যশোরে আসা ৮ জনের মধ্যে ২ জনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। এছাড়া ৪ জনের শরীরের ভাইরাসের সাথের ভারতীয় ধরনের সাদৃশ্য আছে। তারা চিকিৎসাধীন। কারো অবস্থায়ই মারাত্মক নয়।

তবে তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করা হয়েছে এবং তারা কোয়ারেন্টাইনে আছেন বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এমন খবর জানিয়ে তিনি স্বাস্থ্যবিধি মানাসহ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এ আহ্বান যুক্তিসঙ্গত বলেই আমরা মনে করি।

এমন অবস্থার মধ্যেও ঘরমুখো মানুষের ঢল দেখা যাচ্ছে সড়ক, মহাসড়ক আর ফেরিঘাটগুলোতে। এটা ঠিক যে, ঈদে পরিবার পরিজন নিয়ে আনন্দ উৎসব করা আমাদের অন্যতম প্রধান সংস্কৃতি। তবে এখন মহামারির দুর্যোগকালও আমাদের মাথায় রাখতে হবে। নাহলে ভারতীয় ধরন আমাদের ভোগান্তির কারণ হবে বলেই শঙ্কা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেছেন: ‘ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আমরা উদ্বিগ্ন। সবাইকে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত।’ এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ বিষয়ে শঙ্কার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন: ‘ঈদকে সামনে রেখে যেভাবে মানুষজন তাদের শিশুসন্তানদের নিয়ে দোকানপাটে ভিড় করছেন, ফেরিঘাটে যে হারে মানুষজন যাচ্ছেন তাতে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি না মানলে আমাদের দেশে ভারতের চেয়েও খারাপ অবস্থা হবে।’ তাদের এসব বক্তব্যকে কোনভাবেই উড়িয়ে দেয়া যায় না।

এজন্য ভারতের চেয়েও খারাপ অবস্থা হওয়ার আগেই আমাদের আরও বেশি সচেতন হতে হবে। এ বিষয়ে আরও কৌশলী এবং কঠোর হতে আমরা সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারতীয় ধরনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT