ষাটোর্ধ ও সম্মুখসারির সেবাদান কর্মীদের অগ্রাধিকারে রেখে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম উদ্বোধন হয়েছে। দুপুরে মহাখালীর বিসিপিএসে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুস্টার ডোজের প্রথম টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স। এরপর নিয়েছেন জাতীয় অধ্যাপক শায়লা খাতুন এবং সরকারের চার মন্ত্রীসহ সম্মুখসারির কয়েকজন করোনাযোদ্ধা।







