চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার প্রকৃত চিত্র জানতে কমিউনিটি জরিপের পরামর্শ

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৬:৪৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে করোনাভাইরাস সংক্রমণের ২৫তম সপ্তাহ শেষ হয়েছে গত শনিবার। আশার কথা এই সপ্তাহে নতুন রোগী ও পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমেছে।

এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৩০০ জন। অথচ তার আগের সপ্তাহেও এই সংখ্যা ছিল ১৮ হাজার ১০০ জন।

আবার সংক্রমণের ২৫তম সপ্তাহে পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৩৪ শতাংশ। এই প্রথম টানা ১২ সপ্তাহ পর এক সপ্তাহে শনাক্তের হার ২০ শতাংশের নিচে নামলো।

Banglabid

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু পরীক্ষায় শনাক্তের হার দেখে কমিউনিটি সংক্রমণ কমেছে- তা বলা যাবে না। আর প্রকৃত চিত্র জানতে কমিউনিটিতে পরীক্ষার পাশাপাশি জরিপ চালানোর পরামর্শ দিয়েছেন তারা।

বিশেষজ্ঞরা আরও বলছেন, কমপক্ষে তিন সপ্তাহ সংক্রমণ পরিস্থিতির উঠা-নামা পর্যবেক্ষণ করলে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বোঝা যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ফায়েজ বলেন, শনাক্তের হার একসময় ২০ ভাগের বেশি ছিলো। এখন ২০ ভাগের কম। এইতো। কিন্তু এখানে দ্বিতীয়বার কোনো পরীক্ষা কি করছি?

Reneta

‘‘দেশের বাইরে যাচ্ছে যারা তাদের পরীক্ষা করছে কিনা, এগুলো সবগুলো একসাথে যৌথভাবে আছে, আপনি যদি কেবল উপসর্গ যাদের আছে তাদের পরীক্ষা করেন, এরপর যদি এরকম নিচের দিকে যায় তবে বলা যেতো আমাদের সংক্রমণ কমে আসছে।’’

তিনি আরও বলেন, ‘ইনডিরেক্টলি বলা যায় হয়তো রোগীর সংখ্যা কমেছে। কিন্তু কমিউনিটি সংক্রমণ কমেছে কিনা- বুঝতে হলে আমাদের কমিউনিটিতেই পরীক্ষা করা দরকার।’

‘‘ওখান থেকে একটা জনসাধারণের ওপর পরীক্ষা করার পর ওদের মধ্যে পজিটিভ হার কেমন, এরপর কিছু দিন পর দ্বিতীয়বার আবার পরীক্ষা করার পর দেখে আমরা বুঝতে পারবো আসলে সংক্রমণ কমেছে কিনা৷’’

ঈদুল আজহার সময় সংক্রমণ বাড়বে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা সত্য করে ঈদের পরের সপ্তাহগুলোতে সংক্রমণ হার বেড়েছিল। এক পর্যায়ে মৃত্যু বাড়বে বলে তাদের সতর্কতার প্রমাণ দেখা গেল গত সপ্তাহে। শনিবার পর্যন্ত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ২৯৯ জনের।

বিশ্বস্বাস্থ্য সংস্থা যে পরিমাণ পরীক্ষার কথা বলে তার তুলনায় বাংলাদেশে অনেক কম পরীক্ষা হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন কমপক্ষে ২০ হাজার মানুষের পরীক্ষা করে শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে এলে বলা যাবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকরোনাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জুলাইয়ে কৃষি ঋণ বিতরণ কমেছে

পরবর্তী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত

পরবর্তী
প্রণব মুখার্জি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রয়াত

বাংলাদেশ এক আপনজনকে হারালো: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT