চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ধরণের করোনা ঠেকাতে নাজেহাল কানাডা

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১১:১২ পূর্বাহ্ন ১৫, এপ্রিল ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

কানাডায় ক্রমবর্ধমান হারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অদৃশ্য এই আতংকের সাথে যোগ হয়েছে নতুন ভ্যারিয়েন্ট যা ঠেকাতে সেদেশের সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই কানাডার অন্টারিও তে ‘স্টে হোম অর্ডার’ রীতি মেনে চলতে হচ্ছে এবং কানাডার মন্ট্রিয়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সিটিতে লকডাউন চলছে।

কানাডার প্রধান চারটি প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, মন্ট্রিয়ল এবং আলবার্টায় নতুন করে ভ্যারিয়েন্টটি আতঙ্ক সৃষ্টি করছে এবং প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতবছর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্ত বন্ধ রয়েছে, তবে জরুরি কিছু সার্ভিস চালু রয়েছে।

কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ডক্টর থেরেসা ট্যাম কানাডার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, কানাডা বর্তমানে কোভিড-১৯ এর দ্বিতীয় ওয়েভ এর চূড়ান্ত অবস্থার দিকে এগুচ্ছে, যদিও কোভিড-১৯ এর বর্তমান এই বেড়ে যাওয়াকে অনেক প্রভিন্সের মেডিক্যাল অফিসাররা তৃতীয় ওয়েভ হিসেবে চিহ্নিত করছেন।

ডক্টর ট্যাম বলেন, মহামারীর এই বর্তমান বেড়ে যাওয়ার ভয়ংকর দিকটি হচ্ছে, আরো ছোঁয়াচে ভ্যারিয়েন্টের উপস্থিতি। তিনি বলেন, এই অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রভিন্স ও ফেডারেল থেকে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

ডক্টর ট্যাম উল্লেখ করেন, গত সাত দিনে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে শতকরা ২৭ ভাগ। তিনি আশংকা করছেন, জনগণ যদি সচেতন না হয়, তবে এ মাসের শেষে এ সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে, যা মোকাবেলা করা কানাডার স্বাস্থ্য বিভাগের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

তিনি আরো বলেন, ৪০ থেকে ৫৯ বছরের মানুষের আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে ভর্তির সংখ্যা আশংকাজনক হারে বেড়ে চলেছে। এছাড়াও গত তিন মাসে ইন্টেনসিভ কেয়ারে ১৮ থেকে ৩৯ বছরের আক্রান্তের সংখ্যা দ্বিগুণে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে এ সংখ্যা ছিল শতকরা ৭ ভাগ এবং মার্চে এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৫ ভাগে।

Reneta

প্রদেশগুলোতে হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে এবং স্বাস্থ্য সুবিধার স্বল্পতার কারণে হাসপাতালগুলোতে কিছুটা কম গুরুত্বপূর্ণ সব অপারেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই সংকটকালীন মহামারীর সময়কে স্বাস্থ্যবিধি মেনে ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য ডক্টর থেরেসা ট্যাম দেশবাসীর কাছে আহবান জানান।

কানাডায় গতবছর মার্চ মাসে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় ব্রিটিশ কলম্বিয়াতে। তারপর থেকে এ পর্যন্ত ২৩ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

কানাডা সরকার দেশটির নাগরিকদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো শক্তিশালী করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তাছাড়া সকল নাগরিকরা যেন দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আসে সেদিকেও কঠোর পদক্ষেপ নিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৮৭ হাজার ১৫২ জন, মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৪৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৯ লাখ ৮৩ হাজার ৫০৬ জন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অর্ধ শতক পর চাঁদে যাচ্ছে নাসা’র আর্টেমিস–২ ক্রু

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাহরাইন ও আরব আমিরাতে ডেটা সেন্টারে ইরানের হামলা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতার পাকিস্তানিদের ‘অন অ্যারাইভাল ভিসা’ স্থগিত করেছে

এপ্রিল ২, ২০২৬

ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ধ্বংস হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT