চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশ
A A

শীতকালে করোনার দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) মোকাবেলার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ‘বিশ্বব্যাপী মানুষ করোনাকে অবহেলা করছে। এর ফলে আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই করোনায় সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমাদের দেশেও শীতকালে করোনায় সেকেন্ড ওয়েভ শুরুর আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে, সেকেন্ড ওয়েভ শুরু হলে তার জন্য কি-কি করণীয় সে ব্যাপারে আমাদের সকল প্রস্তুতি এখনই নেয়া হচ্ছে।’

জাহিদ মালেক আজ সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিব বর্ষ-২০২০” উদযাপন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও উন্নতমানের চিকিৎসা সেবা এবং শিক্ষা সম্প্রসারণমূলক কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবেলায় ইতোমধ্যেই দেশের স্বাস্থ্যখাত সক্ষমতা দেখিয়েছে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুহার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সেকেন্ড ওয়েভ শুরু হলেও দেশের স্বাস্থ্যখাত এভাবেই মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘বর্তমানে করোনা ভ্যাকসিন নিয়ে অনেক দেশই কাজ করছে। এদের মধ্যে ৯টি কোম্পানি তাদের পরীক্ষার চুড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ৯টি কোম্পানির অন্ততঃ ৫টির সাথে সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এই ভ্যাকসিনগুলো থেকে সঠিক ভ্যাকসিন, সঠিক সময়ে পেতে চাই আমরা। বিশে^র যেকোন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে আমরাও বসে থাকবো না। এ বিষয়ে আর্থিক ব্যবস্থাপনাসহ অন্যান্য সকল কার্যক্রম সম্পন্ন রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরণের নির্দেশনা রয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রি. জে. এ কে এম নাসির উদ্দিন এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মহিবর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নব নিযুক্ত পরিচালক কর্নেল নাজমুল হক, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ইউছুফ ফকির প্রমুখ।

Reneta

অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী “মুজিব বর্ষ-২০২০” উদযাপন উপলক্ষে উন্নত চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন-নতুন চিকিৎসা সুবিধাদি বৃদ্ধি করতে ২৩টি উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর মামুন

পরবর্তী

ইকামার মেয়াদ বাড়লো ২৪ দিন

পরবর্তী

ইকামার মেয়াদ বাড়লো ২৪ দিন

মাস্ক ব্যবহারে নিয়ম শিথিল করলো নিউজিল্যান্ড

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT