চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার টিকাদান কর্মসূচিতে আরেক মাইলফলক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে দেশে ভ্যাকসিন কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এখন পর্যন্ত কয়েক কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় টিকাদান কর্মসূচি আরকেটি মাইলফলকে পৌঁছেছে। এর ফলে ভ্যাকসিন কর্মসূচি আরও গতিশীল হবে বলেই আমরা আশাবাদী।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী সাত দিন চলবে এই কর্মসূচি।

এরমধ্যে টাঙ্গাইলে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। সিরাজগঞ্জেও শুরু হয়েছে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে গণটিকা কার্যক্রম।

করোনাভাইরাসের টিকা পেতে একসময় অনেক ভোগান্তির শিকার হতে হয়েছিল। তবে এখন বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক থেকে করোনা ভাইরাসের টিকা নিতে পেরে খুশী গ্রামীণ জনপদের মানুষ। কমিউনিটি ক্লিনিকগুলোতে সকাল থেকেই ভীড় করছে টিকা নিতে আসা সাধারণ মানুষ। কমিউনিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে দেওয়া হবে সিনোর্ফামের করোনাভাইরাস টিকা। প্রতিদিন ৫শ’ জনকে দেওয়া হবে এই টিকা।

এসব তথ্য করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে আশা জাগিয়ে তুলছে। এখনও পর্যন্ত করোনা প্রতিরোধে ভ্যাকসিনের বিকল্প নেই। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অসতেনতার কোনো সুযোগ নেই। ভ্যাকসিনের সংকট কিছুটা থাকলেও সেটা এখন প্রকট নয় বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। সংকট কাটিয়ে ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকুক। দ্রুত দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হোক। এজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণে কার্যকর উদ্যোগ নিতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসটিকাভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT