চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে স্থগিত হলো কলকাতা চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
পুরনো ছবি

পুরনো ছবি

আসছে শুক্রবার (৭ জানুয়ারি) পর্দা উঠার কথা ছিলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসর। কিন্তু এরইমধ্যে করোনার প্রকোপে স্থগিত হলো উৎসবটি।

গেল মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, হরনাথ চক্রবর্তী সহ আরো অনেকে। মঙ্গলবার রাতেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান উৎসব পরিচালক রাজ চক্রবর্তী। এরপর বুধবার সোশ্যাল মিডিয়া পরমব্রত চট্টোপাধ্যায় জানান যে তিনিও করোনা আক্রান্ত। কলকাতা জুড়ে করোনার প্রকোপেই আপাতত পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

বুধবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসব হলে সিনেপ্রেমী ও নাগরিকদের মধ্য়ে এই ভাইরাস আরও ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও এই উৎসবের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন অভিনেতা পরিচালকও করোনা আক্রান্ত। তাই সকলের সাবধানতার কথা মাথায় রেখেই আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।’

৭ জানুয়ারির পরিবর্তে কবে চলচ্চিত্র উৎসবটি হবে তা খুব শিগগির জানানো হবে বলেও জানানো হয়।

উৎসব স্থগিত হওয়া প্রসঙ্গে উৎসব পরিচালক রাজ চক্রবর্তী জানান, প্রচুর বয়স্ক মানুষ সিনেমা দেখতে আসেন, তারা যদি মজা করে সিনেমা দেখতে না পারেন হলে না আসতে পারেন তাহলে এই উৎসব করার মানে কী? উৎসব তো মানুষের জন্য। সবাই মিলে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অরিন্দম শীল জানান,‘এই মুহূর্তে কোভিড পরিস্থিতি খুবই খারাপ তাই মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তার সাধুবাদ জানাচ্ছি। আপাতত কিছুদিনের জন্য পিছিয়ে গেল চলচ্চিত্র উৎসব। সবার কাছে নিমন্ত্রণপত্রও পৌঁছে গেছে। তবে মানুষের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Reneta

করোনার সংক্রমণ কমলে তবেই সরকার সিদ্ধান্ত নেবে কবে ফের অনুষ্ঠিত হতে পারে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। – জি নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকরোনাকলকাতা চলচ্চিত্র উৎসবচলচ্চিত্র উৎসবরাজ চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা, গোপন তথ্য নেওয়ার অভিযোগ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT