চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের ‘দ্বিগুণ চেষ্টা’ করতে বাইডেনের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ২৭, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
বাইডেন

করোনাভাইরাসের উৎস কোথায়, তা খুঁজতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিকে ‘দ্বিগুণ চেষ্টা’ করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার সংক্রমণ কীভাবে ছড়িয়েছে, সে রহস্য উদঘাটনের জন্য এতদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দিকে তাকিয়েছিল হোয়াইট হাউস। ইতিমধ্যে মার্কিন গোয়েন্দাদের ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বাইডেন।

হিন্দুস্থান টাইমসে প্রকাশ, এমনিতে বিজ্ঞানীদের একাংশের মত, কোনও প্রাণীর থেকে মানুষের দেহে করোনা ছড়িয়েছে। চীনের উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগার থেকে এই ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ ছিল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে চীনকে সরাসরি প্রশ্নবাণে অভিযুক্ত করেছেন একাধিকবার। অনেকেই ট্রাম্পের ওই আক্রমনকে করোনা মোকাবিলায় ব্যর্থতা থেকে নজর ঘোরানোর কৌশল হিসেবে দেখেছিলেন।

মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট সূত্রে গত রোববার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারিভাবে করোনা সংক্রমণের বিষয়টি স্বীকারের আগেই উহানের তিন গবেষককে হাসপাতালে পাঠানো হয়েছিল। তাঁদের যে উপসর্গ দেখা গিয়েছিল, তার সঙ্গে করোনার উপসর্গের মিল আছে। সেই প্রতিবেদনের ফলে চীনা ল্যাব থেকেই করোনা ছড়িয়ে পড়ার বিষয়ের অভিযোগ জোরালো হয়। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। চীনের তরফে বলা হয়, ‘(উহানের) গবেষণাগার থেকে করোনা ছড়ানোর তত্ত্বের অহেতুক চেঁচামেচি করছে আমেরিকা। তারা কি আদৌও করোনার উৎপত্তি সন্ধানের বিষয়ে আগ্রহী, নাকি স্রেফ মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে?’

মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট পাবার পরে হোয়াইট হাউসকে ‘চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি নিয়ে যাবে।’ সেজন্য তাঁদের ‘দ্বিগুণ চেষ্টা’ করারও নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসজো বাইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুনিয়াকে ভুলে যেতে এক মাসও লাগেনি আমাদের!

পরবর্তী

কানাডার অন্টারিওতে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু

পরবর্তী

কানাডার অন্টারিওতে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ শুরু

'এডিপি বাস্তবায়ন ১০ মাসে ৪৯% হওয়া চরম হতাশার'

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT