চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনারভাইরাস: ৪৯২ জনকে আর্থিক সহায়তা দিল ছোট পর্দার চার সংগঠন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে ছোট পর্দার সমস্ত শুটিং। স্বচ্ছলদের সমস্যা পোহাতে না হলেও এতে বিপাকে পড়েছেন টেলিভিশন প্রোডাকশনের সঙ্গে জড়িত দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে করা অসচ্ছল শিল্পী ও কলাকুশলীরা। তালিকা করে অসচ্ছল এমন ৪৯২ জনকে আর্থিক সহায়তা তুলে দিলো ছোটপর্দার চার সংগঠন।

প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘ এবং নাট্যকার সংঘ- এই চারটি সংগঠনের উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) আর্থিক সহায়তা দেয়া হয় ছোটপর্দার সঙ্গে জড়িত অসচ্ছল অভিনয় শিল্পী ও কলাকুশলীদের। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন টেলিভিশন প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।

অসচ্ছল ৪৯২ জন সদস্যের জন্য সংগ্রহ করা অর্থ বুধবার (৮ এপ্রিল) বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদের উপস্থিতিতে তুলে দেয়া হয়। এসময় প্রোডিউসার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির ছাড়াও উপস্থিত ছিলেন ডিরেক্টর গিল্ড-এর সভাপতি সালাউদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক এস এ হক অলিক ও অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন।

সাজু মুনতাসির চ্যানেল আই অনলাইনকে বলেন, ছোটপর্দায় যারা আমরা কাজ করি, তারা সবাই একই পরিবারের। একের দুঃখে অন্যের এগিয়ে আসা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেই জায়গা থেকেই আমরা তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম। প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘ এবং নাট্যকার সংঘের সাধারণ সদস্যদের মধ্যে যারা আর্থিকভাবে সচ্ছল, তাদের কাছে সহায়তার আহ্বান জানানো হয়েছিলো। আমরা এই চার সংগঠনের সাধারণ সদস্যদের কাছ থেকে খুব ভাল সাড়া পেয়েছি। যারা আর্থিকভাবে সহায়তা দিয়ে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

প্রোডিউসার অ্যাসোসিয়েশন-এর এই সাধারণ সম্পাদক বলেন, সংগৃহীত তহবিলের পুরোটাই প্রোডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টর গিল্ডস, অভিনয় শিল্পী সংঘ এবং নাট্যকার সংঘ ছাড়াও আরো ১২টি সংগঠনের মধ্যে যারা অসচ্ছল তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে। বিশেষ করে প্রোডাকশন বয়, লাইট অ্যাসিস্টেন্ট, মেকাপ আর্টিস্ট, অ্যাসিস্টেন্ট ডিরেক্টরসহ এরকম বাকি সংগঠনগুলোর নেতৃবৃন্দের হাতে আমরা অর্থ তুলে দিয়েছি। আশা করছি আপদকালীন সময়ে এই অর্থ তাদের ও তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

সাংগঠনিক উদ্যোগ ছাড়া ব্যক্তিগত উদ্যোগেও ছোটপর্দার সঙ্গে জড়িত অনেকে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীর পাশে দাঁড়াচ্ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘকরোনামুনতাসির সাজুলিড বিনোদনসালাউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT