কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য সুগা, আরএম ও জিন করোনামুক্ত হয়েছেন। তারা এখন পুরোপুরি সুস্থ আছেন। শিগগির কাজে ফিরবেন তারা।
সোমবার সুগার করোনামুক্তির খবর পাওয়া যায়। এরপর মঙ্গলবার আইসোলেশন থেকে মুক্তি পান আরএম ও জিন।
বিগ হিট মিউজিক’-এর তরফ থেকে বলা হয়েছে, ‘আরএম ও জিন আইসোলেশন থেকে মুক্তি পেয়েছেন দুপুরে। তারা পুরোপুরি করোনামুক্ত হয়েছেন।’
বিটিএস-এর তিন তারকাই আগস্টে সম্পূর্ণ টিকা নিয়েছিলেন এবং তাদের কোনো গুরুতর উপসর্গ দেখা যায়নি। পর্যাপ্ত বিশ্রামে থাকায় তারা সুস্থ হয়ে উঠেছেন।
বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ব্যান্ড ‘বিটিএস’। তাদের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। আট বছরের ক্যারিয়ারে তারা অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা, ভেঙেছেন হাজার রেকর্ড।








