চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বান্দরবানে ব্রাশ ফায়ার করে যুবলীগ কর্মীকে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A

বাসা ঘেরাও করে, ব্রাশ ফায়ারে মংচিংউ মার্মা (৪০) নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা চিংক্যউ কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মংচিংউ মার্মা সন্ধ্যায় বাঘমারা বাজার থেকে কাজ শেষ করে বাসায় ফিরেন। হঠাৎ ৮/১০ জনের একটিদল তার বাসা ঘেরাও করে। এর মধ্যে দুজন বাড়ির ভেতর প্রবেশ করে যুবলীগ কর্মী মংচিংউ মার্মাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মংচিংউ মার্মা দীর্ঘ দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর রাজনীতির সাথে জড়িত ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি জেএসএস ছেড়ে যুবলীগে যোগদান করেন।

বান্দরবান পুলিশ সুপার জেরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ওসিসহ পুলিশ পাঠানো হয়েছে এবং তারা লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই একই এলাকায় জেএসএম সন্ত্রাসীরা ব্রাস ফায়ার করে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের বান্দরবান জেলা সভাপতিসহ ৮ জনকে হত্যা করে।

Jui  Banner Campaign
ট্যাগ: যুবলীগ কর্মী নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

উড়তে থাকা ভারতকে বড় হার দেখিয়ে সুপার এইট শুরু প্রোটিয়াদের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সিডনির গরম মানিয়ে নেয়ার চেষ্টায় সুইডেন প্রবাসী আনিকা

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের রিসোর্টে অনুপ্রবেশের সময় গুলিতে নিহত ১

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT