জনপদ

বান্দরবানে ব্রাশ ফায়ার করে যুবলীগ কর্মীকে হত্যা

বান্দরবানে পুলিশ সদস্যরা তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে ব্রাশ ফায়ার করে যুবলীগ কর্মীকে হত্যার ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাসা ঘেরাও করে, ব্রাশ ফায়ারে মংচিংউ মার্মা (৪০) নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করেছে বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা চিংক্যউ কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মংচিংউ মার্মা সন্ধ্যায় বাঘমারা বাজার থেকে কাজ শেষ করে বাসায় ফিরেন। হঠাৎ ৮/১০ জনের একটিদল তার বাসা ঘেরাও করে। এর মধ্যে দুজন বাড়ির ভেতর প্রবেশ করে যুবলীগ কর্মী মংচিংউ মার্মাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মংচিংউ মার্মা দীর্ঘ দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর রাজনীতির সাথে জড়িত ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি জেএসএস ছেড়ে যুবলীগে যোগদান করেন।

বান্দরবান পুলিশ সুপার জেরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ওসিসহ পুলিশ পাঠানো হয়েছে এবং তারা লাশ উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জুলাই একই এলাকায় জেএসএম সন্ত্রাসীরা ব্রাস ফায়ার করে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের বান্দরবান জেলা সভাপতিসহ ৮ জনকে হত্যা করে।

বিষয়:যুবলীগ কর্মী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…